×

গান

পে–স্কেল নিয়ে রুনা লায়লা ও এন্ড্রু কিশোরের গান ভাইরাল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ০৩:০১ পিএম

পে–স্কেল নিয়ে রুনা লায়লা ও এন্ড্রু কিশোরের গান ভাইরাল

ছবি : সংগৃহীত

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন স্কেল বা পে-স্কেল নিয়ে দীর্ঘদিন ধরে চলছে আলোচনা। কখন চূড়ান্ত সিদ্ধান্ত আসবে এ নিয়ে স্পষ্ট তথ্য না থাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা রসিকতা। এরই মধ্যে পে-স্কেল প্রসঙ্গকে ঘিরে ভাইরাল হয়েছে আশির দশকের জনপ্রিয় বাংলা সিনেমার একটি গান।

১৯৮০-এর দশকের ‘অবুঝ হৃদয়’ সিনেমার ‘তুমি আমার জীবন’ গানটির কয়েকটি লাইন নতুন করে আলোচনায় এসেছে। প্রয়াত নায়ক জাফর ইকবাল ও ববিতার ঠোঁট মেলানো এই গানটি গেয়েছেন রুনা লায়লা ও এন্ড্রু কিশোর। গানটির কথা লিখেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল।

গানটির ‘কেউ জানে না’ কথাটিকেই পে-স্কেল নিয়ে চলমান অনিশ্চয়তার সঙ্গে মিলিয়ে মজার ছলে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছেন অনেকে। তাদের বক্তব্য, নতুন বেতন কাঠামো নিয়ে প্রতিদিনই নানা খবর প্রকাশিত হলেও চূড়ান্ত সিদ্ধান্ত বা বাস্তবায়নের সময় নিয়ে এখনো নানা প্রশ্ন রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে রুবেল মাহমুদ নামে একজন লিখেছেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেল নিয়ে আলোচনা কবে শেষ হবে, তা জানা নেই। প্রতিদিন নতুন নতুন খবর এলেও চূড়ান্ত সিদ্ধান্ত কবে আসবে, সেটিও যেন অজানা।

আরও পড়ুন: যেদিন বাস্তবায়ন হচ্ছে নতুন পে-স্কেল

ফারুক সাকিব নামে আরেকজন মন্তব্য করেন, পে-স্কেল নিয়ে যে অনিশ্চয়তা চলছে, তার সঙ্গে গানটির কথাগুলো বেশ মিলে গেছে। প্রতিদিনই নতুন খবর প্রকাশ হচ্ছে, কিন্তু শেষ পর্যন্ত সিদ্ধান্ত কী হবে—তা নিয়ে অপেক্ষা থেকেই যাচ্ছে।

এদিকে, ইউটিউবে ‘তুমি আমার জীবন’ গানটির ভিডিও ১ কোটি ৮০ লাখের বেশি বার দেখা হয়েছে বলে উল্লেখ করা হচ্ছে। পুরোনো এই গানটির মাত্র কয়েক সেকেন্ডের ভিডিও ক্লিপও সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে দর্শকদের নজর কেড়েছে।

‘অবুঝ হৃদয়’ সিনেমাটি পরিচালনা করেছিলেন মোস্তফা আনোয়ার। সিনেমাটির জনপ্রিয় এই গানটি একসময় শ্রোতাদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। এবার সরকারি চাকরিজীবীদের পে-স্কেল নিয়ে চলমান আলোচনার সূত্র ধরে গানটির ‘কেউ জানে না’ কথাটিই নতুন করে হাস্যরসের খোরাক হয়ে উঠেছে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তদন্তে অবৈধ স্থাপনা প্রমাণিত, উচ্ছেদে ধীরগতি

তদন্তে অবৈধ স্থাপনা প্রমাণিত, উচ্ছেদে ধীরগতি

সিলেটে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

সিলেটে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

মহাসড়কে ট্রাফিক আইন ভাঙলেই অটো জরিমানা

স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে ট্রাফিক আইন ভাঙলেই অটো জরিমানা

৬৯০ বন্দি এখনো পলাতক, তথ্য নেই ১৬৬ জনের

কারা মহাপরিদর্শক ৬৯০ বন্দি এখনো পলাতক, তথ্য নেই ১৬৬ জনের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App