×

বিনোদন

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল, পাত্র কে?

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৮ পিএম

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল, পাত্র কে?

ছবি: ফেসবুক থেকে নেওয়া।

জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন উপস্থাপনা ও মডেলিং জগতের পরিচিত মুখ ইসরাত পায়েল। বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন এই উপস্থাপক ও উদ্যোক্তা। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের বিয়ের খবর নিশ্চিত করেছেন পায়েল নিজেই।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে ফেসবুকে বিয়ের কয়েকটি ছবি প্রকাশ করেন ইসরাত পায়েল। ছবিতে লাল জমকালো শাড়িতে স্বামী ও পরিবারের সদস্যদের সঙ্গে একফ্রেমে দেখা যায় তাকে। একই সঙ্গে নবদম্পতির জন্য ভক্ত-অনুরাগীসহ সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

ফেসবুক পোস্টে পায়েল জানান, গত ৫ জুন পারিবারিকভাবে লন্ডনপ্রবাসী ব্যবসায়ী আল আমিন চৌধুরীর সঙ্গে তার বিয়ে সম্পন্ন হয়। ঘনিষ্ঠ বন্ধু, আত্মীয়স্বজন ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে ঘরোয়া আয়োজনেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।


ইসরাত পায়েলের জীবনসঙ্গী আল আমিন চৌধুরীর বাড়ি খুলনায়। পড়াশোনার জন্য যুক্তরাজ্যে পাড়ি জমান তিনি। উচ্চশিক্ষা শেষে লন্ডনে ব্যবসায় মনোনিবেশ করেন আল আমিন। বর্তমানে সেখানে নিজের ব্যবসা প্রতিষ্ঠানের পাশাপাশি বিভিন্ন উদ্যোগের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি।

বিয়ের খবর জানিয়ে ইসরাত পায়েল বলেন, ‘এখনকার যুগে সুখের সঙ্গে টিকে থাকাটাই খুব জরুরি। দোয়া করবেন, যাতে স্বামীর সঙ্গে সুখে-দুঃখে একসঙ্গে থাকতে পারি।’

নিজের জীবনসঙ্গী সম্পর্কে পায়েল বলেন, আল আমিন অত্যন্ত ভালো মনের মানুষ। সৎভাবে ব্যবসা করে তিনি যুক্তরাজ্যে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বলেও জানান পায়েল।

ইসরাত পায়েল দীর্ঘদিন ধরে উপস্থাপনা জগতের পরিচিত মুখ। ২০১৫ সালে আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা ‘মিস হেরিটেজ ইন্টারন্যাশনাল’-এ সাফল্য অর্জনের মাধ্যমে আলোচনায় আসেন তিনি। একই বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত ক্রিকেট বিশ্বকাপের বিভিন্ন অনুষ্ঠান উপস্থাপনার মাধ্যমে দর্শকদের নজর কাড়েন।


এরপর দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলে নিয়মিত উপস্থাপনা করতে দেখা গেছে পায়েলকে। একাধিকবার চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব পেলেও তিনি উপস্থাপনাকেই পেশা হিসেবে বেছে নেন। উপস্থাপনার পাশাপাশি পড়াশোনাও চালিয়ে যান এই গ্ল্যামারাস বিউটি কুইন।

কর্মজীবনের পাশাপাশি অল্প বয়সেই উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করেন ইসরাত পায়েল। বর্তমানে উপস্থাপনার পাশাপাশি ব্যবসার সঙ্গেও যুক্ত রয়েছেন তিনি। দেশ-বিদেশের বিভিন্ন স্থানে তার বিউটি সেলুন ব্যবসা রয়েছে। পাশাপাশি শিপিং খাতেও তার ব্যবসায়িক সম্পৃক্ততা রয়েছে।

পারিবারিকভাবে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর বর্তমানে লন্ডনে অবস্থান করছেন নবদম্পতি। পায়েল জানান, হানিমুনে কয়েকটি দেশ ঘুরে আগামী মাসে বাংলাদেশে ফেরার পরিকল্পনা রয়েছে তাদের।

ইসরাত পায়েল ও আল আমিন চৌধুরীর নতুন জীবনের জন্য ইতোমধ্যে শুভকামনা জানিয়েছেন তাদের ভক্ত-অনুরাগী, স্বজন, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভুল আসছে সিবিসি রিপোর্ট, ঝুঁকিতে ডেঙ্গু রোগীরা

ভুল আসছে সিবিসি রিপোর্ট, ঝুঁকিতে ডেঙ্গু রোগীরা

শেখ হাসিনাকে ‘বিশ্বের সেরা অভিনেত্রী’ আখ্যা দিয়ে যা বললেন স্পিকার

শেখ হাসিনাকে ‘বিশ্বের সেরা অভিনেত্রী’ আখ্যা দিয়ে যা বললেন স্পিকার

‘মুসলিমদের চেয়ে হিন্দুরাই বেশি গরুর মাংস খায়’

‘মুসলিমদের চেয়ে হিন্দুরাই বেশি গরুর মাংস খায়’

গাঁজা-ইয়াবা জব্দ, যুবদল নেতার ছেলেসহ ৩ জন আটক

গাঁজা-ইয়াবা জব্দ, যুবদল নেতার ছেলেসহ ৩ জন আটক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App