×

আইন-বিচার

শুনানিতে মডেল মিষ্টি

‘বারবার মামলা না দিয়ে গুলি করে মেরে ফেলেন’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫১ পিএম

‘বারবার মামলা না দিয়ে গুলি করে মেরে ফেলেন’

আদালতে মডেল সিমু আক্তার বৃষ্টি ওরফে মিষ্টি সুবাস। ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলনের এক হত্যাচেষ্টা মামলায় হাজতখানা থেকে আদালতে নেওয়ার সময় অসুস্থ হয়ে পড়ে যান মডেল সিমু আক্তার বৃষ্টি ওরফে মিষ্টি সুবাস। পরে কিছুক্ষণ বিশ্রামের পর সুস্থ বোধ করলে তাঁকে আদালতে নেওয়া হয়। শুনানির সময় বিচারকের উদ্দেশে তিনি বলেন, ‘বারবার মামলা না দিয়ে আমাকে গুলি করে মেরে ফেলেন।’

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানার সামনে এ ঘটনা ঘটে। পরে শুনানি শেষে তাঁকে আবার হাজতখানায় নেওয়া হয়।

মিষ্টি সুবাসের আইনজীবী গোলাম রাব্বানী জানান, আদালতে নেওয়ার জন্য হাজতখানা থেকে বের করার পর তাঁর মক্কেল মাথা ঘুরে পড়ে যান। কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর সুস্থ বোধ করলে তাঁকে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম সোহাগের আদালতে নেওয়া হয়।

আদালত সূত্রে জানা যায়, বেলা ১২টার দিকে মিষ্টি সুবাসকে কাঠগড়ায় নেওয়ার জন্য হাজতখানা থেকে বের করা হয়। এ সময় হঠাৎ অসুস্থ হয়ে তিনি মাটিতে পড়ে যান। দায়িত্বরত কয়েকজন নারী পুলিশ সদস্য তাঁকে তুলে আবার হাজতখানায় নিয়ে যান। পরে শারীরিকভাবে কিছুটা সুস্থ বোধ করলে তাঁকে পুনরায় কাঠগড়ায় তোলা হয় এবং তাঁর উপস্থিতিতে মামলার শুনানি শুরু হয়।

আরও পড়ুন: বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল, পাত্র কে?

শুনানির একপর্যায়ে কাঠগড়ায় দাঁড়িয়ে কথা বলার অনুমতি চান মিষ্টি সুবাস। আদালত অনুমতি দিলে বিচারকের উদ্দেশে তিনি বলেন, ‘আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে স্মৃতিসৌধে ফুল দিতে গিয়েছি। এটা তো কোনো অপরাধ হতে পারে না। আমাকে নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘জামিন পেলেই আমাকে একের পর এক মামলা দেওয়া হচ্ছে। আমি তো কোনো অন্যায় করিনি। বারবার মামলা না দিয়ে আমাকে গুলি করে মেরে ফেলেন।’

এ সময় তাঁর বক্তব্যে একের পর এক মামলায় গ্রেপ্তার দেখানোর বিষয়ে হতাশা ও ক্ষোভের প্রকাশ ঘটে।

গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ

মামলার শুনানিতে আসামিপক্ষের আইনজীবী গোলাম রাব্বানী মিষ্টি সুবাসকে এই মামলায় গ্রেপ্তার না দেখানোর আবেদন করেন। তবে শুনানি শেষে আদালত তাঁকে মামলাটিতে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে গত ৯ সেপ্টেম্বর জুলাই আন্দোলনের সময় আশুলিয়া থানার একটি হত্যাচেষ্টা মামলায় মিষ্টি সুবাসকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই আতোয়ার রহমান। সেদিন আসামির উপস্থিতিতে শুনানির জন্য ১৩ সেপ্টেম্বর তারিখ নির্ধারণ করেন আদালত।

এর আগে চার মামলায় গ্রেপ্তার দেখানো হয়

মিষ্টি সুবাসের আইনজীবী জানান, এর আগে গত ২৬ মার্চ সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিতে গিয়ে গ্রেপ্তার হন তাঁর মক্কেল। এরপর তাঁকে পর্যায়ক্রমে চারটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

এসব মামলায় জামিন পাওয়ার পর তিনি কারামুক্তির অপেক্ষায় ছিলেন বলে জানান আইনজীবী। এর মধ্যেই জুলাই আন্দোলনের সময়ের এই হত্যাচেষ্টা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়।

মামলার অভিযোগ কী

মামলার এজাহার ও অভিযোগের বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট ঢাকার আশুলিয়া থানার বাইপাইল মোড় এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যোগ দিয়েছিল কিশোর আবির। এ সময় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের অস্ত্রধারীরা আন্দোলনকারীদের ওপর হামলা চালায় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

মামলার অভিযোগে আরও বলা হয়, হামলাকারীদের ছোড়া গুলিতে আবির গুরুতর আহত হয়। এ ঘটনায় ২০২৪ সালের ৩১ অক্টোবর আশুলিয়া থানায় হত্যাচেষ্টা মামলা করা হয়।

এই মামলাতেই তদন্ত কর্মকর্তা মিষ্টি সুবাসকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। রোববার আদালতে শুনানি শেষে তাঁকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

লোডশেডিংয়ের শিডিউল ঘোষণা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় লোডশেডিংয়ের শিডিউল ঘোষণা

‘আমাকে ১০ শতাংশ দিয়েন’

আসিফ মাহমুদ ‘আমাকে ১০ শতাংশ দিয়েন’

আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির বিস্তর অভিযোগ, তদন্তে দুদক

আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির বিস্তর অভিযোগ, তদন্তে দুদক

যেসব জটিলতায় আটকে আছে পে স্কেল

যেসব জটিলতায় আটকে আছে পে স্কেল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App