×

বিনোদন

২৮ হাজার টাকার শাড়ি নিয়ে আদালতে যা বললেন তিশা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২২ পিএম

২৮ হাজার টাকার শাড়ি নিয়ে আদালতে যা বললেন তিশা

ফাইল ছবি

২৮ হাজার টাকার একটি শাড়ি আত্মসাৎ, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে করা মামলায় আদালতে হাজিরা দিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। 

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দিনের আদালতে জামিন বর্ধিতের আবেদন ও চার্জগঠন বিষয়ে শুনানি হয়। শুনানি শেষে আদালত চত্বরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এই অভিনেত্রী।

শাড়ি উপহার পাওয়ার বিষয়ে তানজিন তিশা দাবি করেন, "শাড়িটি আমাকে উপহার দেওয়া হয়েছিল। আমাদের ইন্ডাস্ট্রিতে এমন উপহার নিয়মিতই আসে। এর বিনিময়ে কোনো চুক্তি ছিল না।"

আরও পড়ুন: সিনেমা থেকে বাদ পড়ার অদ্ভুত কারণ জানালেন অভিনেত্রী

আদালতের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করে তিনি বলেন, "আমি আদালতকে অনেক সম্মান করি। আইনের প্রতি বিশ্বাস থেকেই যদি আদালতে আরও পাঁচবার আসতে হয়, আমি আসব। এই মামলায় ন্যায়বিচার নিয়েই আমি এখান থেকে বাড়ি ফিরব।"

মামলার নেপথ্যে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলে তিশা বলেন, "তারা দুই বোন একটি সিন্ডিকেট তৈরি করেছে। আমার বিরুদ্ধে একটি মামলা করার পর এক আইনজীবী দিয়ে তারা আরেকটি মামলা করিয়েছে। এর পেছনে অন্য কিছু আছে কি না জানি না। তবে কারও ক্ষমতার অপব্যবহার করা ঠিক নয়। আমি পরে জেনেছি, বাদীর স্বামী একজন সচিব এবং সেই পদের ক্ষমতার অপব্যবহার করা হচ্ছে। সাধারণ নাগরিক হিসেবে আমরা এমন অপব্যবহার দেখতে চাই না। আমার একমাত্র ক্ষমতা হলো দর্শকদের ভালোবাসা।"

তানজিন তিশার আইনজীবী নিহার হোসেন ফারুক জানান, জামিন বর্ধিতকরণ এবং চার্জ শুনানির পরবর্তী তারিখ আজ বিকেলে জানানো হবে।

উল্লেখ্য, অনলাইন ফ্যাশন পেজ ‘অ্যাপোনিয়া’ থেকে প্রায় ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের একটি শাড়ি নেওয়ার পর এর প্রচারণা বা মূল্য পরিশোধ না করে যোগাযোগ বন্ধ করে দেওয়ার অভিযোগে পেজটির অ্যাডমিন আমিনুল ইসলাম ২০২৫ সালে মামলাটি দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার প্রতিবেদন দাখিল করলে আদালত তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি করেন। এর আগে গত ১৩ আগস্ট আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছিলেন এই অভিনেত্রী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কিনবে সরকার, চুক্তি কবে

বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কিনবে সরকার, চুক্তি কবে

একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

বাংলাদেশের বিমান আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান

বাংলাদেশের বিমান আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান

ভারতে ইলিশ রফতানি বন্ধে সরকারকে আইনি নোটিশ

ভারতে ইলিশ রফতানি বন্ধে সরকারকে আইনি নোটিশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App