×

বিনোদন

নতুন বিজ্ঞাপনে চঞ্চল চৌধুরী

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০১৮, ০৩:২৪ পিএম

নতুন বিজ্ঞাপনে চঞ্চল চৌধুরী
ছোট পর্দা-বড় পর্দা মিলিয়ে তুমুল ব্যস্ত সময় পার করছেন নন্দিত অভিনেতা চঞ্চল চৌধুরী। প্রায় রোজই তাকে ক্যামেরার সামনে দাঁড়াতে হচ্ছে নানা নির্মাণের জন্য। তার ফাঁকেই একটি বিজ্ঞাপনের শুটিং শেষ করলেন এই অভিনেতা। ভিন্ন ধারার একটি বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন রানা মাসুদ। একটি হেয়ার কালারের বিজ্ঞাপন এটি। গেল ২৮ জানুয়ারি বিএফডিসিতে এটির শুটিং শেষ হয়েছে। চঞ্চল চৌধুরী বলেন, ‘বিজ্ঞাপনে কাজ করার মজাটা অন্যরকম। রোজ রোজ দর্শকের সামনে থাকা যায়। একটি ভালো মানের বিজ্ঞাপনে কাজ করা হলো এই কাজটি করে। ভালো লাগছে।’ এর আগে চঞ্চল চৌধুরী ‘পথের ক্লান্তি ভুলে’ গানের সুরে গ্রামীণফোনের একটি বিজ্ঞাপনের মডেল হয়েছিলেন। মায়ের টানে ঘরে ফেরা ছেলের আবেগ মাখা সেই বিজ্ঞাপন নাড়া দিয়েছিলো দেশের প্রায় প্রতিটি টিভি দর্শককে। তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন ‘আয়নাবাজি’ চলচ্চিত্রের বহুরুপী আয়নাও। এদিকে সম্প্রতি গোলাম সোহরাব দোদুলের পরিচালনায় একটি নাম ঠিক না হওয়া ছবিতে কাজ করতে যাচ্ছেন চঞ্চল চৌধুরী। এখানে তাকে কলকাতার অভিনেত্রী নুসরাত জাহানের বিপরীতে দেখা যাবার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি হুমায়ূন আহমেদের ‘দেবী’ অবলম্বনে নির্মিত ছবিটিতে মিসির আলীর চরিত্রে কাজ করছেন। ছবিটির শুটিং শেষ পর্যায়ে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডিএমপির চার সহকারী পুলিশ কমিশনারকে বদলি

ডিএমপির চার সহকারী পুলিশ কমিশনারকে বদলি

আরও কমল স্বর্ণের দাম, ভরি কত?

আরও কমল স্বর্ণের দাম, ভরি কত?

যে দুই বক্তব্যে আলোচনায় আইজিপি

যে দুই বক্তব্যে আলোচনায় আইজিপি

প্রাথমিকের ১৪ হাজার সহকারী শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা

প্রাথমিকের ১৪ হাজার সহকারী শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App