×

বিনোদন

ফারুকীর প্রথম ওয়েব সিরিজ ‘লেডিস অ্যান্ড জেন্টলমেন’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ জুন ২০২১, ০৫:৪৮ পিএম

ফারুকীর প্রথম ওয়েব সিরিজ ‘লেডিস অ্যান্ড জেন্টলমেন’

নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।

জিফাইভ গ্লোবাল আনছে বাংলাদেশি ওরিজিনাল ওয়েব সিরিজ ‘লেডিস অ্যান্ড জেন্টলমেন’। ‘লেডিস অ্যান্ড জেন্টলমেন’ বাংলাদেশে জিফাইভের ৬ষ্ঠ অরিজিনাল আর ২য় ওয়েব সিরিজ। গতকাল সোমবার ভার্চুয়াল এক প্রেস কনফারেন্সে নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী, লেডিস অ্যান্ড জেন্টলমেন’র শিল্পী ও কলাকুশলী এবং জিফাইভ গ্লোবালের চিফ বিজনেস অফিসার অর্চনা আনন্দের উপস্থিতিতে ওয়েব সিরিজের ট্রেলার উন্মোচন করেন।

অনুষ্ঠানটিতে ওয়েব সিরিজের অভিনেতা-অভিনেত্রী তাসনিয়া ফারিন, পার্থ বড়ুয়া, হাসান মাসুদ, ইরেশ যাকের, মুকিত জাকারিয়া, পাভেল আরিন, মারিয়া নূর এবং কলাকুশলীদের মধ্যে প্রযোজক নুসরাত তিশা, তানভীর হোসেনসহ ডিওপি অ্যালেক্সি কসোরুকভ উপস্থিত ছিলেন। বাংলাদেশের এক সাধারণ মেয়ের গল্প ‘লেডিস অ্যান্ড জেন্টলমেন’। সাধারণ মেয়ে থেকে ধীরে ধীরে দেশের সকল কর্মজীবী নারীর কণ্ঠস্বর হয়ে ওঠার গল্প নিয়ে এই ওয়েব সিরিজ। আট পর্বের সিরিজটিতে নারী-পুরুষের সম্পর্কের জটিলতা, সমাজে নারী বিদ্বেষের মতো বিষয়গুলো উঠে এসেছে।

‘লেডিস অ্যান্ড জেন্টলমেন’ নিয়ে ফারুকী বলেন, ‘লেডিস অ্যান্ড জেন্টলমেনের মাধ্যমে ওয়েব সিরিজে আমার যাত্রা শুরু, তাও জিফাইভ গ্লোবালের মতো বৈশ্বিক প্ল্যাটফর্মে। এই অংশীদারিত্বের সুযোগে আমি আনন্দিত। ওয়েব সিরিজটি নির্মাণে আমরা যথেষ্ঠ পরিশ্রম করেছি। এর চিত্রগ্রাহক অ্যালেক্সি কসোরুকভ আন্তর্জাতিকভাবে সমাদৃত। তার মেধাদীপ্ত কাজ লেডিস অ্যান্ড জেন্টলমেনকে আরও উপভোগ্য করে তুলেছে। এই ওয়েব সিরিজের গল্প দর্শকদের মধ্যে একটি সামাজিক ইস্যু নিয়ে সাড়া ফেলবে বলে আমাদের বিশ্বাস।’  আগামী ৯ জুলাই ‘লেডিস অ্যান্ড জেন্টলমেন’ মুক্তি পাবে জিফাইভ গ্লোবাল প্ল্যাটফর্মে। বাংলাদেশি দর্শকরা ওয়েব সিরিজটি বিনামূল্যে উপভোগ করতে পারবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App