×

বিনোদন

পূজার গানে স্পর্শিয়া

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২১, ০৭:৫৫ পিএম

পূজার গানে স্পর্শিয়া

‘আসছে মা দুর্গা’ গানের একটি দৃশ্য

পূজার গানে স্পর্শিয়া

কণ্ঠশিল্পী বাঁধন সরকার পূজার গাওয়া ‘আসছে মা দুর্গা’ শিরোনামের একটি গানে মডেল হিসেবে দেখা যাবে অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। গানের কথা, সুর ও সংগীত করেছেন লিংকন।

সম্প্রতি নারায়গঞ্জে শুটিং শেষ হয়েছে গানটির। এর ভিডিও নির্মাণ করেছেন চিত্রপরিচালক অনন্য মামুন। গানটিতে স্পর্শিয়ার সঙ্গে রয়েছেন অভিনেতা সুমিতও।

এ প্রসঙ্গে স্পর্শিয়া বলেন, বিশাল আয়োজনে ‘আসছে মা দুর্গা’ গানটির ভিডিও ধারণ করা হয়েছে। গানটির বার্তাও দারুণ। সব মিলিয়ে দারুন একটি কাজ হবে বলে আমার বিশ্বাস।

এ ব্যাপারে তিনি আরো বলেন, গানের ভিডিওতে মডেল হওয়ার প্রস্তাব প্রায়ই আসে। কিন্তু করা হয় না। এবার পূজা ও পরিচালক অনন্য মামুন এই গানের জন্য প্রস্তাব আনলে গানটি শুনে ভালো লেগে গেল।

তাছাড়া ভিডিও তৈরির আয়োজন, বাজেট সবকিছুই ভালো লেগেছে। এ কারণেই কাজটি করা। উল্লেখ্য, আসন্ন দুর্গা পূজাতে গানটি কণ্ঠশিল্পী পূজার ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার

নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার

অসুস্থ মন্ত্রীকে দেখতে হাসপাতালে যাননি স্বাস্থ্য প্রতিমন্ত্রী

অসুস্থ মন্ত্রীকে দেখতে হাসপাতালে যাননি স্বাস্থ্য প্রতিমন্ত্রী

শিশু নুহা হত্যা: শনাক্ত হয়নি ঘাতক, বিচারের দাবিতে উত্তাল নোয়াখালী

শিশু নুহা হত্যা: শনাক্ত হয়নি ঘাতক, বিচারের দাবিতে উত্তাল নোয়াখালী

বিএনপির মোটরসাইকেল শোডাউনে হামলা, নিহত ২

বিএনপির মোটরসাইকেল শোডাউনে হামলা, নিহত ২

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App