×

পরীক্ষা

সাত কলেজের পরীক্ষা স্থগিত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৪, ০৫:১২ পিএম

সাত কলেজের পরীক্ষা স্থগিত

পরীক্ষার নতুন সময়সূচি ‘শিগগিরই’ ঘোষণা করা হবে। ছবি : সংগৃহীত

অনিবার্য কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের স্নাতক চতুর্থ বর্ষের মঙ্গলবারের (২৬ নভেম্বর) চূড়ান্ত পরীক্ষা স্থগিত করা হয়েছে। সোমবার (২৫ নভেম্বর) ঢাবির পরীক্ষা নিয়ন্ত্রকের অফিস থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহালুল হক চৌধুরীর সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাবি অধিভুক্ত সরকারি সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের মঙ্গলবারের পরীক্ষা ‘অনিবার্য কারণে’ স্থগিত করা হয়েছে।

 এ পরীক্ষার নতুন সময়সূচি ‘শিগগিরই’ ঘোষণা করা হবে এবং অন্যান্য পরীক্ষার সময়সূচি অপরিবর্তিত থাকবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

গত সপ্তাহে সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা শুরু হয়। এরমধ্যে রবিবার (২৪ নভেম্বর) সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে অনার্স প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষা দিতে গিয়ে বিপাকে পড়েন কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা।

ন্যাশনাল মেডিকেলে ভুল চিকিৎসায় মোল্লা কলেজের এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ন্যাশনাল মেডিকেল, কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজে হামলা চালান মোল্লা কলেজের নেতৃত্বে বেশকিছু কলেজের শিক্ষার্থীরা। হামলার মধ্যে মাঝপথে ইতিহাস পরীক্ষা স্থগিত করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘যৌক্তিক কারণ ছাড়া প্রকল্পের মেয়াদ বাড়ালে কঠোর জবাবদিহিতা’

‘যৌক্তিক কারণ ছাড়া প্রকল্পের মেয়াদ বাড়ালে কঠোর জবাবদিহিতা’

দুর্গাপূজায় আরও বাড়ল সরকারি ছুটি

দুর্গাপূজায় আরও বাড়ল সরকারি ছুটি

রোমাঞ্চকর লড়াই: ৬ গোলের থ্রিলারে জয়ী ব্রাজিল

রোমাঞ্চকর লড়াই: ৬ গোলের থ্রিলারে জয়ী ব্রাজিল

সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নতুন নির্দেশনা

সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নতুন নির্দেশনা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App