×

খাবার

ঘরেই বানান সুস্বাদু আম কুলফি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৩:৪৩ পিএম

ঘরেই বানান সুস্বাদু আম কুলফি

ছবি : সংগৃহীত

আমের মৌসুম চলছে—বাজারে এখন সুস্বাদু ও রসালো আমের ছড়াছড়ি। এই সময়ে আম দিয়ে তৈরি নানা রকম মিষ্টান্ন খেতে যেমন ভালো লাগে, তেমনি ঘরে সহজ কিছু উপকরণ দিয়ে বানানো যায় দারুণ স্বাদের ডেজার্টও। এমনই একটি জনপ্রিয় ও সহজ রেসিপি হলো ‘আমের কুলফি’, যা গরমের দিনে শরীরকে ঠান্ডা রাখতে এবং পরিবারের সবাইকে মিষ্টি স্বাদে মুগ্ধ করতে পারে।

উপকরণ 

মিষ্টি আম ১ কেজি, কনডেন্সড মিল্ক ১ টিন, জেলোটিন ২ টেবিল-চামচ (১/৪ কাপ গরম পানিতে গুলানো), ফ্রেশ ক্রিম ২ কৌটা, গুঁড়ো দুধ ১ কাপ।

প্রণালি

প্রথমে আমের বোঁটার মাথা কেটে আস্তে আস্তে চাপ দিয়ে আমের আঁটি বের করে নিতে হবে, খেয়াল রাখতে হবে যেন খোসা ছিঁড়ে না যায়। এরপর আমের রসের সঙ্গে কনডেন্সড মিল্ক, ফ্রেশ ক্রিম, গুঁড়ো দুধ এবং গুলানো জেলোটিন একসঙ্গে ব্লেন্ড করতে হবে।

সব উপকরণ ভালোভাবে মিশে গেলে মিশ্রণটি সাবধানে আমের খোসার ভেতরে ঢেলে দিতে হবে। এরপর ডিপ ফ্রিজে রেখে জমাতে হবে। পুরোপুরি জমে গেলে কুলফিটি দুই বা চার ভাগ করে কেটে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে হবে।

এই ঘরোয়া আমের কুলফি গরমের দিনে যেমন সতেজতা এনে দেবে, তেমনি স্বাদেও সবাইকে মুগ্ধ করবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা-দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা-দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

‘যে কোনো উপজেলার তুলনায় রূপগঞ্জ বেশি বরাদ্দ পেয়েছ’

‘যে কোনো উপজেলার তুলনায় রূপগঞ্জ বেশি বরাদ্দ পেয়েছ’

সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার উদ্যোগ

স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার উদ্যোগ

বাংলাদেশই হবে পরবর্তী বিনিয়োগ গন্তব্য

অর্থ উপদেষ্টা বাংলাদেশই হবে পরবর্তী বিনিয়োগ গন্তব্য

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App