×

ফুটবল

মেসির বিশ্বরেকর্ডে রোনালদোর উচ্ছ্বসিত প্রশংসা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ১০:২২ এএম

মেসির বিশ্বরেকর্ডে রোনালদোর উচ্ছ্বসিত প্রশংসা

ছবি : সংগৃহীত

ফিফা বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার তালিকায় একসময় শীর্ষে ছিলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো নাজারিও। পরে তাকে ছাড়িয়ে যান জার্মান স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোসা। আর উত্তর আমেরিকা বিশ্বকাপে এসে সেই রেকর্ড নিজের করে নিয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। নতুন এই মাইলফলকের পর মেসির প্রশংসায় ভাসিয়েছেন রোনালদো।

চলতি বিশ্বকাপে প্রথম দুই ম্যাচেই পাঁচ গোল করেছেন মেসি। সর্বশেষ অস্ট্রিয়ার বিপক্ষে ২-০ গোলের জয়ে দুটি গোলই করেন তিনি। সেই জোড়া গোলেই ক্লোসাকে ছাড়িয়ে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন আর্জেন্টাইন মহাতারকা।

বিশ্বকাপে ২৮ ম্যাচে মেসির গোলসংখ্যা এখন ১৮। এর আগে ১৬ গোল নিয়ে শীর্ষে ছিলেন ক্লোসা। ২০০৬ বিশ্বকাপে রোনালদোর ১৫ গোলের রেকর্ড ভেঙে শীর্ষে উঠেছিলেন জার্মান কিংবদন্তি।

চলতি আসরের প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে ১৬ গোল নিয়ে ক্লোসার পাশে বসেন মেসি। এরপর অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করে এককভাবে রেকর্ডের মালিক হন তিনি।

আরো পড়ুন : ফুটবলের জাদুকর মেসির জন্মদিন আজ

ম্যাচ শেষে মেসিকে অভিনন্দন জানিয়েছেন ক্লোসাও। তার মতে, মেসিই সর্বকালের সেরা ফুটবলার। একই সুরে কথা বলেছেন রোনালদো।

ফরাসি সংবাদমাধ্যম লেকিপ–কে দেওয়া সাক্ষাৎকারে ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো বলেন, ফুটবলের দেবতাদের কাছে এই পরিসংখ্যান প্রমাণ করেছে, সে সবাইকে ছাড়িয়ে গেছে। বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার খেতাব যদি কেউ পাওয়ার যোগ্য হয়, তবে সে অবশ্যই মেসি।

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের দিন মেসির বয়স ছিল ৩৮ বছর ৩৬৩ দিন। এরই মধ্যে ৩৯ বছরে পা দিয়েছেন তিনি। এই বয়সেও দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে যাওয়া মেসিকে নিয়ে রসিকতাও করেছেন রোনালদো। তিনি বলেন, তার বয়স ৩৮, হে ঈশ্বর! ৩৮ বছর বয়সে আমি তো চার বছর আগেই অবসর নিয়েছিলাম। তখন আমার ওজন ছিল ১২০ কেজি!

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশ ও মানুষের কল্যাণে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করুন: ইউএনওদের প্রধানমন্ত্রী

দেশ ও মানুষের কল্যাণে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করুন: ইউএনওদের প্রধানমন্ত্রী

মুক্তিযুদ্ধকে খাটো করতে জুলাইকে ব্যবহারকারীরা ‘ধান্ধাবাজ’: আসিফ নজরুল

মুক্তিযুদ্ধকে খাটো করতে জুলাইকে ব্যবহারকারীরা ‘ধান্ধাবাজ’: আসিফ নজরুল

৮ বোর্ডে এইচএসসি পরীক্ষা শেষ, ৯ নভেম্বরের মধ্যে ফল প্রকাশ

৮ বোর্ডে এইচএসসি পরীক্ষা শেষ, ৯ নভেম্বরের মধ্যে ফল প্রকাশ

জ্বালানি তেল আমদানি বেসরকারি খাতে ছাড়ার উদ্যোগ স্থগিতের দাবি জামায়াতের

জ্বালানি তেল আমদানি বেসরকারি খাতে ছাড়ার উদ্যোগ স্থগিতের দাবি জামায়াতের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App