শেষ শটে বাজিমাত, যুক্তরাষ্ট্রকে হারিয়ে উল্লাসে মাতলো তুরস্ক
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৬ জুন ২০২৬, ১২:০০ পিএম
ছবি: সংগৃহীত
ম্যাচের একেবারে শেষ কিকে গোল করলেন কান আইহান। আর তাতেই যুক্তরাষ্ট্রকে ৩-২ ব্যবধানে হারিয়ে চলতি বিশ্বকাপে নিজেদের একমাত্র জয়ের স্বাদ পেল তুরস্ক।
ম্যাচের তৃতীয় মিনিটে অস্টন ট্রাস্টির গোলে শুরুতেই এগিয়ে গিয়েছিল যুক্তরাষ্ট্র। এরপর দ্বিতীয়ার্থের শুরুতে আমেরিকানদের সমতায় ফেরান সেবাস্তিয়ান বারহাল্টার। অবশ্য প্যারাগুয়ে ও অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতোমধ্যে ‘ডি’ গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করে ফেলেছে বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশটি। কোচ মাউরিসিও পচেত্তিনোর দল আগামী বুধবার শেষ ৩২-এর লড়াইয়ে বসনিয়া-হার্জেগোভিনার মুখোমুখি হবে।
আগেই গ্রুপের প্রথম স্থান নিশ্চিত করায় বেঞ্চের শক্তি পরীক্ষা করেন পচেত্তিনো। একেবারে দ্বিতীয় সারির দল নামান তিনি। ৯ জনকে নতুন করে শুরুর একাদশে রাখেন আর্জেন্টাইন কোচ। ৫৮তম মিনিটে মাঠে নামেন ক্রিস্টিয়ান পুলিসিক। কাফ ইনজুরির কারণে আমেরিকানদের প্রথম ম্যাচের প্রথমার্ধের পর থেকে খেলেননি এই তারকা।
ইতোমধ্যে বাদ পড়া তুরস্কের হয়ে প্রথমার্ধে দারুণ পারফরম্যান্স করেন আর্দা গুলার ও ওরকুন ককসু। স্টপেজ টাইমের অষ্টম মিনিটে কান উজুন ব্যাকপোস্টের ফাঁকা জায়গায় বল পান এবং গোলকিপার ম্যাট টার্নারকে ফাঁকি দিয়ে বল বাড়ান আইহানের কাছে, তারপর জালে বল জড়ায়।
‘ডি’ গ্রুপ থেকে ৬ পয়েন্ট নিয়ে নকআউটে যুক্তরাষ্ট্র। আরেক ম্যাচে অস্ট্রেলিয়া প্যারাগুয়ের সঙ্গে গোলশূন্য ড্র করে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব উতরে গেছে। সম্ভাবনা আছে প্যারাগুয়েরও।
