×

ফুটবল

নরওয়ের বিপক্ষে জয়ের রেকর্ড নেই ব্রাজিল-আর্জেন্টিনার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৯:০৩ পিএম

নরওয়ের বিপক্ষে জয়ের রেকর্ড নেই ব্রাজিল-আর্জেন্টিনার

ছবি : সংগৃহীত

ফুটবল ইতিহাসে অসংখ্য দলের বিপক্ষে দাপট দেখিয়েছে ব্রাজিল ও আর্জেন্টিনা। তবে একটি দলের বিপক্ষে এখনো জয়ের দেখা পায়নি দক্ষিণ আমেরিকার দুই পরাশক্তিই। সেই দলটি হলো নরওয়ে।

আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে নরওয়ে। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ ব্রাজিল। ম্যাচটি সামনে রেখে দুই দলের অতীত পরিসংখ্যান নতুন করে আলোচনায় এসেছে।

পরিসংখ্যান অনুযায়ী, ব্রাজিল ও নরওয়ে এখন পর্যন্ত চারবার মুখোমুখি হয়েছে। এর মধ্যে দুটি ম্যাচে জয় পেয়েছে নরওয়ে এবং বাকি দুটি ড্র হয়েছে। অর্থাৎ, চারবারের দেখায় একবারও ব্রাজিলকে হারাতে পারেনি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

নরওয়ের দুটি জয়ের একটি এসেছে বিশ্বকাপের মঞ্চে। ১৯৯৮ বিশ্বকাপের গ্রুপ পর্বে দুঙ্গা, রোনালদো ও বেবেতোদের ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে চমক দেখিয়েছিল স্ক্যান্ডিনেভিয়ান দেশটি।

শুধু ব্রাজিল নয়, নরওয়ের বিপক্ষে জয়হীন আর্জেন্টিনাও। দুই দল এখন পর্যন্ত দুইবার মুখোমুখি হয়েছে এবং দুবারই জয় পেয়েছে নরওয়ে। প্রথমটি ১৯৮৬ সালে দিয়েগো ম্যারাডোনার নেতৃত্বাধীন আর্জেন্টিনার বিপক্ষে, আর দ্বিতীয়টি ২০০৭ সালে লিওনেল মেসির ক্যারিয়ারের শুরুর সময়ে।

এ ছাড়া পরিসংখ্যান বলছে, নরওয়ের পাশাপাশি বেলারুশ, ক্যামেরুন, চীন, ডেনমার্ক ও লিথুয়ানিয়ার বিপক্ষেও এখনো কোনো জয় পায়নি আর্জেন্টিনা।

আগামী রোববার (৫ জুলাই) রাতে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপের শেষ ষোলোয় নরওয়ের মুখোমুখি হবে ব্রাজিল। ম্যাচটি জিততে পারলে দীর্ঘদিনের জয়খরা কাটানোর পাশাপাশি কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করবে সেলেসাওরা। অন্যদিকে নিজেদের ম্যাচে জয় পেলে সেমিফাইনালে নরওয়ের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে আর্জেন্টিনা।

টাইমলাইন: ফিফা বিশ্বকাপ ২০২৬

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রেমের শুরুতে যেসব বিষয়ে সতর্ক থাকবেন

প্রেমের শুরুতে যেসব বিষয়ে সতর্ক থাকবেন

রোনালদো-মদ্রিচদের ম্যাচে একটা টিকিটের দাম ২৬ লাখ টাকা!

রোনালদো-মদ্রিচদের ম্যাচে একটা টিকিটের দাম ২৬ লাখ টাকা!

এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে পৌনে ১৩ লাখ শিক্ষার্থী

এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে পৌনে ১৩ লাখ শিক্ষার্থী

ডাবে পানিভর্তি কিনা, বুঝবেন যেভাবে

ডাবে পানিভর্তি কিনা, বুঝবেন যেভাবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App