×

ফুটবল

মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০৯:১৪ এএম

মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স

ছবি: সংগৃহীত

বিশ্বকাপ জয়ের আরো এক ধাপ এগিয়ে গেলো ফ্রান্স। কোয়াটার ফাইনালে মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে  দিদিয়ের দেশামের শিষ্যরা। ম্যাচের প্রথম থেকেই চেষ্টা থাকলেও গোল দিতে পারেনি ফ্রান্স, এমনকি ম্যাচের ২৫তম মিনিটে পাওয়া পেনাল্টিও মিস করেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে।  সঠিক সময়ে দুর্দান্ত এক ডাইভ দিয়ে এমবাপ্পের পেনাল্টির সেই শট রুখে দেন বুনু। ফলে গোলশূন্য সমতায় বিরতিতে যায় দুই দল।

বিরতির পর আরো বেশি আক্রমণাত্বক হয়ে উঠেন ফ্রান্স। ৬০তম মিনিটে বক্সের বাইরে থেকে দারুণ বাঁকানো শটে জালের দেখা পান এমবাপ্পে। টুর্নামেন্টে এটি তার অষ্টম গোল, যা গোল্ডেন বুটের লড়াইয়েও তাকে আরও এগিয়ে রাখে। ডি-বক্সের বাইরে থেকে এক বিদ্যুৎগতির শট নেন ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। তার সেই নিখুঁত ও জোরালো শটটি মরক্কোর রক্ষণভাগকে ফাঁকি দিয়ে ডান দিকের পোস্ট ঘেঁষে জালের ভেতরে আশ্রয় নেয়। তাতেই গোল উদযাপনে মেতে ওঠে ফরাসি শিবির।

এদিকে ৭১তম মিনিটে কিলিয়ান এমবাপ্পের দারুণ এক পাস থেকে বল পেয়ে ডি-বক্সের বাইরে থেকে শট নেন উসমান দেম্বেলে। খুব জোরালো না হলেও শটটি মরক্কোর ডিফেন্ডার ও গোলরক্ষক ইয়াসিন বুনুকে ফাঁকি দিয়ে জালের ডান পাশের নিচের কোণায় জড়িয়ে যায়। এতে ফ্রান্সের ব্যবধান ২-০ হয়।

দুই গোল পিছিয়ে পড়ার পর মরক্কো ম্যাচে ফেরার চেষ্টা করলেও ফ্রান্সের শক্ত রক্ষণ ভাঙতে পারেনি। শেষদিকে কয়েকটি সুযোগ তৈরি করেও গোলের দেখা পায়নি তারা।

এই জয়ে টুর্নামেন্টে টানা ষষ্ঠ ম্যাচে জয় পেল ফ্রান্স। গ্রুপ পর্ব থেকে শুরু করে নকআউট পর্যন্ত দুর্দান্ত ধারাবাহিকতা ধরে রেখেছে দলটি। শেষ ষোলোতে প্যারাগুয়েকে হারানোর পর এবার মরক্কোকেও বিদায় করে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করেছে ফ্রান্স।

টাইমলাইন: ফিফা বিশ্বকাপ ২০২৬

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যে ‘অনুতাপ’ থাকা দরকার, সেই দলের প্রধান নেত্রীর বক্তব্যে তা নেই

উপদেষ্টা জাহেদ যে ‘অনুতাপ’ থাকা দরকার, সেই দলের প্রধান নেত্রীর বক্তব্যে তা নেই

মৎস্য খাতে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি অপচয় বন্ধ করতে হবে

কৃষিমন্ত্রী মৎস্য খাতে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি অপচয় বন্ধ করতে হবে

এভিয়েশন হাবের অগ্রযাত্রায় লুফথানসার সঙ্গে কাজ করতে আগ্রহী সরকার

এভিয়েশন হাবের অগ্রযাত্রায় লুফথানসার সঙ্গে কাজ করতে আগ্রহী সরকার

মেয়েদের দেখলেই বুক ধড়ফড় করত: বিজয়

মেয়েদের দেখলেই বুক ধড়ফড় করত: বিজয়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App