×

ফুটবল

সেমিফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি ইংল্যান্ড

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ১২:১৮ পিএম

সেমিফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি ইংল্যান্ড

ছবি: সংগৃহীত

কানসাসে আর্জেন্টিনার বিপক্ষে লড়াইটা ভালোই জমিয়ে তুলেছিল সুইজারল্যান্ড। তবে ১০ জনের দল নিয়ে অতিরিক্ত সময়ে আর বেশিদূর এগোতে পারেনি সুইসরা, উল্টো হজম করেছে আরো দু’টি গোল। শেষ পর্যন্ত ৩-১ গোলের হারে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিতে হলো তাদের। আর এই জয়ে আরো একবার বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করল আর্জেন্টিনা।

শেষ চারে মেসিদের প্রতিপক্ষ এবার ইংল্যান্ড। আগামী ১৬ জুলাই আটলান্টায়, বাংলাদেশ সময় রাত ১টায় দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে এই দুই দল। এর আগের রাতে প্রথম সেমিফাইনালে লড়বে ফ্রান্স ও স্পেন। সেমিফাইনালে আর্জেন্টিনাকে হারাতে পারলে দীর্ঘ ৬০ বছরের মধ্যে প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠার গৌরব অর্জন করবে ইংলিশরা।

গ্রুপ পর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে নকআউটে পা রেখেছিল আর্জেন্টিনা। শেষ বত্রিশে কেপ ভার্দেকে ৩-২ গোলে হারিয়ে কষ্টার্জিত জয় তুলে নেন মেসিরা। শেষ ষোলোতে টুর্নামেন্টের সেরা ম্যাচটাই যেন খেলেছিল আলবিসেলেস্তেরা। মিসরের বিপক্ষে দুই গোলে পিছিয়ে থাকার পরেও সেই ম্যাচে ৩-২ গোলের অবিশ্বাস্য জয় তুলে নেয় স্কালোনির শিষ্যরা।

নকআউটের দুই বাধা পেরিয়ে কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের মুখোমুখি হয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। নির্ধারিত ৯০ মিনিটে ১-১ সমতায় থামে ম্যাচ। পরে অতিরিক্ত সময়ে সুইসদের জালে দুইবার বল গড়ায় মেসির দল। তাতে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

সেমিতে আর্জেন্টিনার প্রতিপক্ষ আগেই থেকেই নিশ্চিত ছিল। কোয়ার্টার ফাইনালে নরওয়ের বিপক্ষে পিছিয়ে থেকেও ২-১ ব্যবধানে জয় তুলে নেয় আধুনিক ফুটবলের জনক ইংল্যান্ড। তাতে সেমিফাইনালের জায়গা নিশ্চিত হয়েছিল ইংলিশদের। এবার ফাইনালে পা রাখার লড়াইয়ে হ্যারি কেইনরদের মুখোমুখি হবেন মেসিরা।

টাইমলাইন: ফিফা বিশ্বকাপ ২০২৬

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সেমিফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি ইংল্যান্ড

সেমিফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি ইংল্যান্ড

টানা বৃষ্টি ও পাহাড়ী ঢলে ভাসছে রাঙ্গামাটি, ৫ উপজেলা জলমগ্ন

টানা বৃষ্টি ও পাহাড়ী ঢলে ভাসছে রাঙ্গামাটি, ৫ উপজেলা জলমগ্ন

কাতারের সাবেক আমির আর নেই

কাতারের সাবেক আমির আর নেই

এক রাতে ইরানের ১৪০ স্থাপনায় মার্কিন হামলা

এক রাতে ইরানের ১৪০ স্থাপনায় মার্কিন হামলা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App