×

ফুটবল

ইতিহাসের একমাত্র ফুটবলার হিসেবে যে রেকর্ড গড়লেন ইয়ামাল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ০১:৫৫ এএম

ইতিহাসের একমাত্র ফুটবলার হিসেবে যে রেকর্ড গড়লেন ইয়ামাল

ছবি : সংগৃহীত

স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামাল আবারও ইতিহাসের পাতায় নিজের নাম লিখিয়েছেন। মাত্র ১৯ বছর বয়সেই তিনি এমন এক কীর্তি গড়েছেন, যা এর আগে বিশ্ব ফুটবলে কোনো খেলোয়াড় করতে পারেননি।

২০২৬ ফিফা বিশ্বকাপ ফাইনালে মাঠে নেমে ইয়ামাল হয়ে গেলেন প্রথম ফুটবলার, যিনি কিশোর বয়সে (টিনএজার হিসেবে) একই সঙ্গে উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ (ইউরো) ফাইনাল এবং ফিফা বিশ্বকাপ ফাইনাল -দুই টূর্নামেন্টেই খেলেছেন।

এর আগে ২০২৪ ইউরো চ্যাম্পিয়নশিপে স্পেনের হয়ে ফাইনালে খেলেছিলেন বার্সেলোনার এই বিস্ময়বালক। সেই সময়ও তার বয়স ছিল ১৯ বছরের নিচে। আর এবার ২০২৬ বিশ্বকাপের ফাইনালেও মাঠে নেমে গড়লেন অনন্য এই রেকর্ড।

অল্প বয়সেই আন্তর্জাতিক ফুটবলে অসাধারণ ধারাবাহিকতা দেখিয়ে চলেছেন ইয়ামাল। ইউরো জয়ের পর বিশ্বকাপের মঞ্চেও স্পেনকে ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। ফলে ফুটবল ইতিহাসের সবচেয়ে সম্ভাবনাময় তরুণদের একজন হিসেবে জায়গা করে নিয়েছেন তিনি।

টাইমলাইন: ফিফা বিশ্বকাপ ২০২৬

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রীর বার্তা

ডেঙ্গু রোধে দেশবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রীর বার্তা

দিল্লিতে আবারও জড়ো হওয়ার আহ্বান অভিজিতের

দিল্লিতে আবারও জড়ো হওয়ার আহ্বান অভিজিতের

৯ম শিক্ষক নিয়োগ পরীক্ষা কোন পদ্ধতিতে, জানাল শিক্ষা মন্ত্রণালয়

৯ম শিক্ষক নিয়োগ পরীক্ষা কোন পদ্ধতিতে, জানাল শিক্ষা মন্ত্রণালয়

জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, মহানগরী কার্যালয়ে ভাঙচুর

জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, মহানগরী কার্যালয়ে ভাঙচুর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App