×

ফুটবল

ফাইনালের প্রথমার্ধে গোলশূন্য স্পেন-আর্জেন্টিনা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ০২:০৬ এএম

ফাইনালের প্রথমার্ধে গোলশূন্য স্পেন-আর্জেন্টিনা

ছবি : সংগৃহীত

২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালের প্রথমার্ধে গোলের দেখা পায়নি স্পেন বা আর্জেন্টিনা। নিউ জার্সিতে অনুষ্ঠিত শিরোপা নির্ধারণী ম্যাচের প্রথম ৪৫ মিনিট শেষ হয়েছে ০-০ সমতায়।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে স্পেন। পঞ্চম মিনিটেই গোলের দারুণ সুযোগ পেয়ে যায় দলটি। বক্সের ডান পাশে বল পেয়ে শট নেন লামিন ইয়ামাল। তবে আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ অসাধারণ সেভ করে দলকে রক্ষা করেন।

২৩ মিনিটে আবারও আক্রমণে ওঠেন ইয়ামাল। ডান দিক থেকে তার নিচু ক্রস দ্রুত লুফে নেন মার্তিনেজ।

প্রথমার্ধে মাঝমাঠের লড়াইয়ে কিছুটা এগিয়ে ছিল স্পেন। লিয়ান্দ্রো পারেদেসের অনুপস্থিতির সুযোগ কাজে লাগিয়ে আর্জেন্টিনার মিডফিল্ডে চাপ সৃষ্টি করে স্প্যানিশরা। শারীরিক ও কৌশলগত ফুটবলের সমন্বয়ে ম্যাচে আধিপত্য দেখায় তারা। হাইড্রেশন ব্রেক পর্যন্ত বলের দখল ছিল স্পেনের ৬৫ শতাংশ। আক্রমণেও তারা ছিল বেশি সক্রিয়।

৩৮ মিনিটে বক্সের বাইরে থেকে জোরালো শট নেন মিকেল ওইয়ারসাবাল। তবে সেটিও সহজেই রুখে দেন এমিলিয়ানো মার্তিনেজ।

৪০ মিনিটে ম্যাচের প্রথম হলুদ কার্ড দেখেন আর্জেন্টিনার লিসান্দ্রো মার্তিনেজ। স্পেনের পাল্টা আক্রমণ থামাতে ফাউল করায় তাকে সতর্ক করেন রেফারি।

তবে চার মিনিট পরই চোটে পড়েন লিসান্দ্রো মার্তিনেজ। ৪৪ মিনিটে তাকে মাঠ ছাড়তে হয়। তার বদলে মাঠে নামেন অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি।

প্রথমার্ধের শেষ দিকে বক্সের বাইরে থেকে শট নেন স্পেনের মার্ক কুকুরেয়া। তবে তার বাম পায়ের শট দূরের পোস্টের বাইরে দিয়ে চলে যায়।

শেষ পর্যন্ত দুই দলের কোনো প্রচেষ্টাই সফল হয়নি। ফলে গোলশূন্য সমতায় বিরতিতে যায় স্পেন ও আর্জেন্টিনা।

টাইমলাইন: ফিফা বিশ্বকাপ ২০২৬

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্থানীয় নির্বাচন দলীয় প্রতীকে হবে না

মির্জা ফখরুল স্থানীয় নির্বাচন দলীয় প্রতীকে হবে না

কোটি টাকার সেতুতে উঠতে লাগে 'কাঠের সাঁকো'

কোটি টাকার সেতুতে উঠতে লাগে 'কাঠের সাঁকো'

‘সরকারি হাসপাতালই যেন মানুষের একমাত্র ভরসার জায়গা হয়’

প্রধানমন্ত্রী ‘সরকারি হাসপাতালই যেন মানুষের একমাত্র ভরসার জায়গা হয়’

মোদির বিরুদ্ধে জনরোষ দিল্লিতে রণক্ষেত্র

মোদির বিরুদ্ধে জনরোষ দিল্লিতে রণক্ষেত্র

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App