×

ফুটবল

অবশেষে বিয়ে করলেন ক্রিস্টিয়ানো রোনালদো

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ০৯:১৪ এএম

অবশেষে বিয়ে করলেন ক্রিস্টিয়ানো রোনালদো

ছবি : সংগৃহীত

দীর্ঘদিনের সম্পর্কের পর অবশেষে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ও তার সঙ্গী জর্জিনা রদ্রিগেজ। মঙ্গলবার পর্তুগালের কাসকাইসে ঘরোয়া ও ব্যক্তিগত আয়োজনে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে।

বিয়ের খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে একসঙ্গে জানিয়েছেন রোনালদো ও জর্জিনা। ইনস্টাগ্রামে প্রকাশ করা ছবিতে তাদের হাতে বিয়ের আংটি দেখা যায়। পোস্টের ক্যাপশনে ছিল ‘C <3 G’। প্রকাশের পরপরই ছবিটি ব্যাপক সাড়া ফেলে।

লিসবনের কাছের কাসকাইস শহরে অনুষ্ঠিত এই ব্যক্তিগত অনুষ্ঠানে তাদের পাঁচ সন্তানও উপস্থিত ছিল বলে জানা গেছে। রোনালদোর মুখপাত্রও বিয়ের বিষয়টি নিশ্চিত করে জানান, এখন থেকে তারা আনুষ্ঠানিকভাবে স্বামী-স্ত্রী।

রোনালদো ও জর্জিনার সম্পর্কের শুরু ২০১৬ সালে। মাদ্রিদের একটি গুচি স্টোরে তাদের প্রথম পরিচয় হয়। তখন জর্জিনা সেখানে কাজ করতেন। পরের বছর তারা নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে জানান।

আরও পড়ুন: সৌরভ ও তার স্ত্রীকে প্রাণনাশের হুমকি

দীর্ঘ সম্পর্কের সময়ে তারা একসঙ্গে একটি পরিবার গড়ে তুলেছেন। জর্জিনা ও রোনালদোর দুই কন্যা আলানা মার্টিনা ও বেলা এসমেরালদা। এ ছাড়া রোনালদোর বড় ছেলে ক্রিশ্চিয়ানো জুনিয়র এবং যমজ সন্তান মাতেও ও ইভাও পরিবারের সদস্য।

২০২২ সালে জন্মের সময় তাদের আরেক সন্তান অ্যাঞ্জেল মারা যায়।

২০২৫ সালে জর্জিনাকে বিয়ের প্রস্তাব দেন রোনালদো। এরপরও তারা বিয়ের পরিকল্পনা গোপন রেখেছিলেন। এর আগে রোনালদো ইঙ্গিত দিয়েছিলেন, ২০২৬ বিশ্বকাপের পর বিয়ের পরিকল্পনা রয়েছে তাদের।

৪১ বছর বয়সী রোনালদো পাঁচবার ব্যালন ডি’অর জিতেছেন। বর্তমানে তিনি সৌদি প্রো লিগের ক্লাব আল-নাসরের হয়ে খেলছেন। ২০২৬ বিশ্বকাপকে নিজের শেষ বিশ্বকাপ হিসেবে ঘোষণা করেছেন এই ফুটবল তারকা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৩০ ব্যাংকের এটিএম ও অনলাইন সেবা বন্ধ, কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব

৩০ ব্যাংকের এটিএম ও অনলাইন সেবা বন্ধ, কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব

হাইব্রিড ইলেকট্রিক গাড়ি বানাবে টয়োটা, উৎপাদন শুরু ২০২৭ সালে

প্রধানমন্ত্রীর সঙ্গে প্রতিনিধিদলের সাক্ষাৎ হাইব্রিড ইলেকট্রিক গাড়ি বানাবে টয়োটা, উৎপাদন শুরু ২০২৭ সালে

৩৮ বছর বয়সে ১৫৬ মেয়ের ‘বাবা’

৩৮ বছর বয়সে ১৫৬ মেয়ের ‘বাবা’

ফের আটক হলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

ফের আটক হলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App