×

ফুটবল

গ্যালারি থেকে দুয়ো, দর্শকদের কড়া বার্তা ক্ষুব্ধ নেইমারের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ১০:৪১ পিএম

গ্যালারি থেকে দুয়ো, দর্শকদের কড়া বার্তা ক্ষুব্ধ নেইমারের

নেইমার। ফাইল ছবি

মাঠে জোড়া অ্যাসিস্ট করে দলের দুর্দান্ত প্রত্যাবর্তনের অন্যতম নায়ক নেইমার। তবে ম্যাচ শেষে আলোচনার কেন্দ্রে তাঁর পারফরম্যান্সের চেয়ে বেশি ছিল সমর্থকদের উদ্দেশে দেওয়া মন্তব্য। গ্যালারি থেকে দুয়ো শুনে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাজিলিয়ান তারকা। তাঁর সাফ কথা, নেতিবাচক মনোভাব নিয়ে স্টেডিয়ামে আসার চেয়ে ঘরে থাকাই ভালো।

কোপা সুদামেরিকানার শেষ ষোলোর প্রথম লেগে শুক্রবার মাকারাকে ২–১ গোলে হারিয়েছে সান্তোস। শুরুতে পিছিয়ে পড়লেও নেইমারের দুই অ্যাসিস্টে ম্যাচে ঘুরে দাঁড়িয়ে জয় পায় ব্রাজিলিয়ান ক্লাবটি।

ম্যাচের শুরুটা অবশ্য সান্তোসের জন্য ছিল হতাশার। চতুর্থ মিনিটেই ফ্রাঙ্কো পসের গোলে এগিয়ে যায় ইকুয়েডরের ক্লাব মাকারা। প্রথমার্ধের শেষ দিকে নেইমারের দারুণ পাস থেকে গোল করে সান্তোসকে সমতায় ফেরান গাব্রিয়েল বারবোসা, যিনি ক্লাবটির হয়ে নিজের ১০০তম গোলও পূর্ণ করেন।

আরও পড়ুন: নিউজিল্যান্ডও ইনফান্তিনোর পাশ থেকে সরে দাঁড়াল, স্বাধীন তদন্তের দাবি

দ্বিতীয়ার্ধে একাধিক আক্রমণ করেও গোল পাচ্ছিল না সান্তোস। শেষ পর্যন্ত ৭৬ মিনিটে নেইমারের দ্রুত নেওয়া কর্নার থেকে উইলিয়ান আরাও গোল করে দলকে এগিয়ে দেন। নেইমারের ওই দুই অ্যাসিস্টই শেষ পর্যন্ত সান্তোসকে এক গোলের জয় এনে দেয়।

দলের জয়েও অবশ্য ম্যাচ শেষে পুরোপুরি খুশি ছিলেন না নেইমার। ম্যাচ চলাকালে একটি ভুল পাসের পর গ্যালারি থেকে তাঁকে দুয়ো শুনতে হয়। পরে ইএসপিএন ব্রাজিলকে দেওয়া সাক্ষাৎকারে সেই ঘটনার প্রসঙ্গ টেনে সমর্থকদের সমালোচনা করেন তিনি।

নেইমার বলেন, ‘আমরা তখন ১–০ গোলে পিছিয়ে ছিলাম। আমি জানি, সমর্থকেরা অনেক কষ্ট পাচ্ছেন। কিন্তু সেই হতাশা আর নেতিবাচক মানসিকতা নিয়েই যদি স্টেডিয়ামে আসেন, তাহলে ঘরে থাকাই ভালো।’

তিনি আরও বলেন, ‘আমি গ্যালারির একজনকে বলেছিলাম, সমালোচনা না করে আমাদের সমর্থন করুন। তখনও অনেক সময় বাকি ছিল। আমাদের উৎসাহ দিন। পরে আমরা ম্যাচ ঘুরিয়ে দিলাম। আমি যখন পানি খেতে গেলাম, তখন সেই ব্যক্তিই আবার গ্যালারি থেকে হার্ট চিহ্ন দেখাচ্ছিলেন। জিতলেই ভালোবাসা দেখানো খুব সহজ।’

এই জয়ে শেষ আটে ওঠার পথে এক ধাপ এগিয়ে গেল সান্তোস। আগামী ২০ আগস্ট ইকুয়েডরের আমবাতোতে হবে ফিরতি লেগ। এক গোলের এই লিড ধরে রাখতে পারলে কোয়ার্টার ফাইনালে উঠবে নেইমারের দল; সমষ্টিগত স্কোর সমান হলে টাইব্রেকারে নির্ধারিত হবে বিজয়ী।

সম্প্রতি সান্তোসের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন নেইমার। মাকারার বিপক্ষে জোড়া অ্যাসিস্টের পরও তাঁকে ঘিরে সমর্থকদের সমালোচনা যে পুরোপুরি থামেনি, ম্যাচ-পরবর্তী মন্তব্যে সেটিই স্পষ্ট হয়েছে। তবে মাঠের পারফরম্যান্সে আবারও নিজের গুরুত্ব প্রমাণ করেছেন ব্রাজিলিয়ান তারকা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রাইভেট পড়ালে শিক্ষকদের এমপিও বন্ধ

প্রাইভেট পড়ালে শিক্ষকদের এমপিও বন্ধ

গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে সংসদের বিশেষ অধিবেশন চায় জামায়াত

রাষ্ট্রপতিকে চিঠি গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে সংসদের বিশেষ অধিবেশন চায় জামায়াত

৪৪ সরকারি কারখানা বেসরকারি খাতে, জনগণের লাভ কতটা?

৪৪ সরকারি কারখানা বেসরকারি খাতে, জনগণের লাভ কতটা?

ফিলিস্তিনিদের বাড়ি ছাড়ার নির্দেশ ইসরায়েলি সেনাবাহিনীর

ফিলিস্তিনিদের বাড়ি ছাড়ার নির্দেশ ইসরায়েলি সেনাবাহিনীর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App