×

সরকার

পুলিশ সদস্যদের কাজ শুরুর নির্দেশ ডিএমপি কমিশনারের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৪, ০৮:৫৭ এএম

পুলিশ সদস্যদের কাজ শুরুর নির্দেশ ডিএমপি কমিশনারের

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. মাইনুল হাসান। ছবি : সংগৃহীত

যত দ্রুত সম্ভব থানায় বসে মানুষকে সেবা দেয়ার কাজ অতিদ্রুত শুরু করতে নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার মো. মাইনুল হাসান। বৃহস্পতিবার (৮ আগস্ট) ডিএমপি সদর দপ্তরে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত এক সভায় এ নির্দেশ দেন তিনি। সভায় ডিএমপির থানাগুলোর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), অপরাধ বিভাগের উপ-কমিশনার (ডিসি) ও সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত ডিএমপির একাধিক কর্মকর্তা জানান, ডিএমপি কমিশনার মাইনুল হাসান থানার অবকাঠামো ঠিক আছে কি না, মামলা রেকর্ড করার কম্পিউটার, পুলিশ সদস্যদের যানবাহন, অস্ত্র ও রসদসামগ্রী, পুলিশ সদস্যদের চলাচলের যানবাহন, চেয়ার, টেবিলসহ সার্বিক চিত্রের তালিকা তৈরি করতে বলেছেন সংশ্লিষ্ট বিভাগকে। অন্তত চেয়ার ও টেবিলে বসে মানুষকে সেবা দেয়ার কাজ অতি দ্রুত শুরু করতে নির্দেশনা দিয়েছেন তিনি।

ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর গত সোমবার (৫ আগস্ট) বিকেল থেকে দেশের অনেক থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটতে থাকে। পুড়িয়ে দেয়া হয় থানা-পুলিশের কাজে ব্যবহৃত গাড়ি। অনেক জায়গায় অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম ও নথি লুট হয়। এরপর রাজধানীসহ সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রায় ভেঙে পড়ে।

আরো পড়ুন : র‍্যাবের নতুন মহাপরিচালক হলেন শহিদুর রহমান

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

ইসরায়েলের ফাঁদ এড়িয়ে যেভাবে যুদ্ধ শুরু ঠেকালেন ট্রাম্প

ইসরায়েলের ফাঁদ এড়িয়ে যেভাবে যুদ্ধ শুরু ঠেকালেন ট্রাম্প

বর্ষার আগেই সীমান্ত দখলের অভিযান মিয়ানমারের

বর্ষার আগেই সীমান্ত দখলের অভিযান মিয়ানমারের

২০২৬ ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

২০২৬ ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App