×

সরকার

সিটি কর্পোরেশন ও পৌরসভার কাউন্সিলরদের অপসারণ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০৮:২৯ এএম

সিটি কর্পোরেশন ও পৌরসভার কাউন্সিলরদের অপসারণ

ছবি : সংগৃহীত

দেশের ১২টি সিটি কর্পোরেশনের কাউন্সিলরদের অপসারণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) স্থানীয় সরকার বিভাগের থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

সিটি কর্পোরেশনগুলো হলো- ঢাকা দক্ষিণ, ঢাকা উত্তর, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, বরিশাল, নারায়ণগঞ্জ, কুমিল্লা, রংপুর, গাজীপুর ও ময়মনসিংহ সিটি কর্পোরেশন।

এদিন পৃথক প্রজ্ঞাপনে দেশের ৩২৩টি পৌরসভার কাউন্সিলর এবং তিনটি পার্বত্য জেলা ছাড়া বাকি ৬১টি জেলা পরিষদের সদস্যদেরও অপসারণ করা হয়েছে।

এদিকে, জেলা পরিষদের কাজ চালিয়ে নেয়ার জন্য প্রশাসকের নেতৃত্বে ১৩ সদস্যের একটি কমিটি গঠন করে দিয়েছে সরকার। পৌরসভাতেও প্রশাসকের নেতৃত্বে সাত সদস্যের কমিটি গঠন করে দেয়া হয়েছে।

এর আগে গত ১৯ আগস্ট দেশের ১২টি সিটি কর্পোরেশন এবং ৩২৩টি পৌরসভার মেয়রদের অপসারণ করা হয়েছিল। একই দিন অপসারণ করা হয়েছিল দেশের ৬০ জেলা পরিষদের চেয়ারম্যানদের। তারপর এসব পদে প্রশাসক নিয়োগ দেয়া হয়।

আরো পড়ুন : এনআইডি সেবা নিয়ে নতুন নির্দেশনা

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রোগীবাহী অ্যাম্বুলেন্স খাদে, আহত এক

রোগীবাহী অ্যাম্বুলেন্স খাদে, আহত এক

‘দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়া হবে’

‘দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়া হবে’

জ্বালানি সংকটে বন্ধ সার কারখানা, ক্ষতি ১৩৫ কোটি টাকা

জ্বালানি সংকটে বন্ধ সার কারখানা, ক্ষতি ১৩৫ কোটি টাকা

মালদ্বীপের সামরিক প্যারেডে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের সামরিক প্যারেডে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App