×

জাতীয়

মালদ্বীপের সামরিক প্যারেডে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ১২:৪০ পিএম

মালদ্বীপের সামরিক প্যারেডে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

মালদ্বীপের ৬১তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আয়োজিত বর্ণাঢ্য কুচকাওয়াজে বিশেষ অতিথি হিসেবে যোগ দিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। দেশটির রাজধানী মালের রিপাবলিক স্কয়ারে এই চোখধাঁধানো প্যারেড অনুষ্ঠিত হয়।

সোমবার (২৭ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়।

অনুষ্ঠানে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে উষ্ণ অভ্যর্থনা জানান মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী ইরুথিশাম আদম।

স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানে মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্সের বিভিন্ন শাখা আকর্ষণীয় মার্চপাস্ট ও প্রদর্শনী পরিবেশন করে, যা দেশটির শৃঙ্খলা, ঐতিহ্য ও জাতীয় গৌরবকে ফুটিয়ে তোলে।

আরো পড়ুন: দেশের বাজারে বাড়লো স্বর্ণের দাম

কুচকাওয়াজ শেষে পররাষ্ট্রমন্ত্রী মালদ্বীপের সমৃদ্ধ সংস্কৃতি নির্ভর এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। পরে আকাশজুড়ে জমকালো আতশবাজির প্রদর্শনী দিয়ে স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।

এর আগে, দিনের শুরুতেই রাজধানী মালে’র লোনুজিয়ারাই পার্কে এক বিশেষ কর্মসূচিতে অংশ নেন পররাষ্ট্রমন্ত্রী। মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জুর নেওয়া ‘ফাইভ মিলিয়ন ট্রিস প্রজেক্ট’-এর আওতায় তিনি একটি ‘ক্রিস্টিনা’ গাছের চারা রোপণ করেন।

এ সময় মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী ইরুথিশাম আদম এবং জলবায়ু পরিবর্তন, পরিবেশ ও জ্বালানিমন্ত্রী আলী শরীফ উপস্থিত ছিলেন।

খলিলুর রহমান প্রেসিডেন্ট মুইজ্জুর সবুজায়ন সম্প্রসারণের উদ্যোগের প্রশংসা করেন এবং বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সরকার আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর উদ্যোগ বাস্তবায়ন করছে।’

তিনি বলেন, ‘দুই দেশের নেতাদের নেওয়া এসব উদ্যোগ পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য পৃথিবীকে নিরাপদ রাখার বিষয়ে বাংলাদেশ ও মালদ্বীপের অভিন্ন অঙ্গীকারের প্রতিফলন।’

খলিলুর রহমান সৌদি আরবের আরাফাতের ময়দানে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নিম গাছ লাগানোর উদ্যোগের কথাও স্মরণ করেন। বর্তমানে এসব গাছ ‘জিয়া ট্রি’ নামে পরিচিত।]





  • সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

    ২২ বছর ধরে রেখে দেওয়া ভ্রূণ থেকে সন্তানের জন্ম!

    ২২ বছর ধরে রেখে দেওয়া ভ্রূণ থেকে সন্তানের জন্ম!

    নাচের কথা বলে নৌকায় নিয়ে দুই নৃত্যশিল্পীকে ধর্ষণ!

    নাচের কথা বলে নৌকায় নিয়ে দুই নৃত্যশিল্পীকে ধর্ষণ!

    ‘বাবা-মাকে সুরক্ষা দিতে সম্পত্তি হস্তান্তর আইনে সংশোধনী’

    আইনমন্ত্রী ‘বাবা-মাকে সুরক্ষা দিতে সম্পত্তি হস্তান্তর আইনে সংশোধনী’

    পে-স্কেলের প্রজ্ঞাপনের পরই ৭ এসআরও, অনলাইনে হবে বেতন নির্ধারণ

    পে-স্কেলের প্রজ্ঞাপনের পরই ৭ এসআরও, অনলাইনে হবে বেতন নির্ধারণ

    সব খবর

    সম্পাদক : শ্যামল দত্ত

    প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

    অনুসরণ করুন

    BK Family App