×

সরকার

লালবাগে নির্মাণাধীন ভবন থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ মার্চ ২০২৬, ০৯:২৮ পিএম

লালবাগে নির্মাণাধীন ভবন থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত

রাজধানীর লালবাগের ডুরি আঙ্গুল লেনের একটি নির্মাণাধীন ভবন থেকে মাইনুদ্দিন (৭০) নামের এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।  

মঙ্গলবার (১০ মার্চ) বিকাল পৌনে ৪টার দিকে রাজা মিয়ার নির্মাণাধীন ভবনের নিচ থেকে মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। 

আরো পড়ুন: আত্মসমর্পণকারী চরমপন্থিরা আবার অপরাধে জড়িয়ে পড়ছে

বিষয়টি নিশ্চিত করে লালবাগ থানার উপপরিদর্শক (এসআই) অপু মিত্র জানান, মৃতের শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এই আঘাতের কারণে তার মৃত্যু হয়েছে। তবে কে বা কারা তাকে হত্যা করেছে, তা এখনও জানা যায়নি। তদন্ত চলছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। 

স্থানীয়দের মতে, মৃত ব্যক্তি  মাইনুদ্দিন মাদকাসক্ত ছিলেন এবং এলাকায় ঘোরাফেরা করতেন; তিনি লালবাগের ২৭/২ নম্বর ডুরি আঙ্গুল লেনের বাসিন্দা সালাউদ্দিনের ছেলে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কিশোরীকে ধর্ষণের পর পালালো যুবক, অতঃপর...

কিশোরীকে ধর্ষণের পর পালালো যুবক, অতঃপর...

ফের বাড়ল জেট ফুয়েলের দাম

ফের বাড়ল জেট ফুয়েলের দাম

পদত্যাগ করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল

পদত্যাগ করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল

আট বিভাগেই বজ্রবৃষ্টির আভাস

আট বিভাগেই বজ্রবৃষ্টির আভাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App