×

সরকার

নাহিদ ইসলামের আসনের ব্যালট সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ মার্চ ২০২৬, ০৩:১০ পিএম

নাহিদ ইসলামের আসনের ব্যালট সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১১ আসনের ভোটের ফল চ্যালেঞ্জ করে বিএনপির প্রার্থী এমএ কাইয়ুমের আবেদন শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। একই সঙ্গে ওই আসনের ব্যালটসহ প্রয়োজনীয় সরঞ্জামাদি সংরক্ষণের নির্দেশ দিয়েছেন।

বৃহস্পতিবার (১২ মার্চ) বিচারপতি মো. জাকির হোসেনের একক হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এ আসনে জয়ী হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

আরো পড়ুন: সাাবেক এমপির দুই ভাইসহ ৬ জনের বিরুদ্ধে দুদকের মামলা

এর আগে ৩০-এর বেশি প্রার্থী হাইকোর্টে আবেদন করেন। শুনানির জন্য আবেদনগুলো গ্রহণ করে ওইসব আসনের ব্যালটসহ প্রয়োজনীয় সরঞ্জামাদি সংরক্ষণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

উল্লেখযোগ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ঢাকা-১১ আসনে নাহিদ ইসলাম (এনসিপি) ৯৩,৮৭২ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির এম এ কাইয়ুম পেয়েছেন ৯১,৮৩৩ ভোট, যা নাহিদ ইসলামের চেয়ে ২,০৩৯ কম।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সার্টিফিকেট বাণিজ্য বন্ধ, চিকিৎসকদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ

সার্টিফিকেট বাণিজ্য বন্ধ, চিকিৎসকদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ

হরমুজ প্রণালিতে দুই ট্যাঙ্কারে হামলা

হরমুজ প্রণালিতে দুই ট্যাঙ্কারে হামলা

কুষ্টিয়ায় টানা বৃষ্টিতে ক্ষতির মুখে আমন ধান ও পেঁয়াজের বীজতলা

কুষ্টিয়ায় টানা বৃষ্টিতে ক্ষতির মুখে আমন ধান ও পেঁয়াজের বীজতলা

ববি ছাত্রদলে শুদ্ধি অভিযান, একসঙ্গে বহিষ্কার ১৩ নেতা

ববি ছাত্রদলে শুদ্ধি অভিযান, একসঙ্গে বহিষ্কার ১৩ নেতা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App