×

সরকার

সংসদের হেডফোন ব্যবহারে কানে ব্যথা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ মার্চ ২০২৬, ০৯:০৭ এএম

সংসদের হেডফোন ব্যবহারে কানে ব্যথা

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠীত হয়েছে বৃহস্পতিবার। সেই অধিবেশনে সংসদ সদস্যদের জন্য সরবরাহ করা হেডফোনের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন বিরোধীদলীয় সংসদ সদস্য মির আহমেদ বিন কাশেম (ব্যারিস্টার আরমান)।

তিনি অভিযোগ করেছেন, নিম্নমানের এই হেডফোন ব্যবহার করতে গিয়ে তার কান থেকে মাথা পর্যন্ত ব্যথা শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) অধিবেশনের শেষ দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ সমালোচনা করেন তিনি।

পোস্টে কালো রঙের একটি হেডফোনের ছবি শেয়ার করে মির আহমেদ বিন কাশেম লেখেন, 'সংসদে দেওয়া হেডফোনের মান এতটাই খারাপ যে তা ব্যবহার করতে গিয়ে কান থেকে মাথা পর্যন্ত ব্যথা ধরেছে। সাউন্ড কোয়ালিটিও অত্যন্ত নিম্নমানের বলে মন্তব্য করেন তিনি। তার দাবি, সংসদের পুরোনো ডিভাইসগুলোও সম্ভবত এর চেয়ে পরিষ্কার অডিও দিত।'

তিনি আরও লিখেছেন, পুরো বিষয়টি তাকে হতাশ করেছে।

আরো পড়ুন: ২ মন্ত্রণালয়ের দায়িত্ব পুনর্বণ্টন, দায়িত্ব পেলেন যারা

এদিকে অধিবেশন চলাকালে সংসদের মাইকে যান্ত্রিক ত্রুটিও দেখা যায়। এ সময় স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ পরিস্থিতি সামাল দিতে অধিবেশন ২০ মিনিটের জন্য বিরতি ঘোষণা করেন।

বিরতি শেষে দুপুর পৌনে একটার দিকে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশন আবার শুরু হয়। তবে মাইকে শব্দ বিভ্রাট দেখা দেওয়ায় কিছু সময় হ্যান্ডমাইক ব্যবহার করে সংসদের কার্যক্রম পরিচালনা করতে দেখা যায় স্পিকারকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আসিফ মাহমুদের ভোটার এলাকা বদল, জানুন নতুন ঠিকানা

আসিফ মাহমুদের ভোটার এলাকা বদল, জানুন নতুন ঠিকানা

প্রিয়জনকে বিয়ের জন্য লিঙ্গ পরিবর্তন, তরুণীর মৃত্যু

প্রিয়জনকে বিয়ের জন্য লিঙ্গ পরিবর্তন, তরুণীর মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে যেসব সহযোগিতার কথা বললেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গা প্রত্যাবাসনে যেসব সহযোগিতার কথা বললেন প্রধানমন্ত্রী

সফর শেষে বঙ্গভবনে পৌঁছেছেন রাষ্ট্রপতি

সফর শেষে বঙ্গভবনে পৌঁছেছেন রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App