×

সরকার

ঈদে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন জামায়াত আমির

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ মার্চ ২০২৬, ০৩:০৩ পিএম

ঈদে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন জামায়াত আমির

ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

এক বিবৃতিতে তিনি বলেন, দীর্ঘ এক মাসের সিয়াম সাধনার পর আনন্দের বার্তা নিয়ে ঈদুল ফিতর এসেছে। তিনি উল্লেখ করেন, এমন এক সময়ে জাতি ঈদ উদযাপন করতে যাচ্ছে, যখন দেশে ফ্যাসিবাদমুক্ত পরিবেশে জাতীয় নির্বাচন সম্পন্ন হয়েছে এবং নতুন সরকার গঠিত হয়েছে।

ডা. শফিকুর রহমান বলেন, দীর্ঘদিনের অগণতান্ত্রিক ও জালিম শাসনের অবসান ঘটেছে। এখন দেশের মানুষ ভয়ভীতিমুক্ত পরিবেশে চলাফেরা ও মতপ্রকাশ করতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি তিনি আশা করেন, কেউ আর ফ্যাসিবাদী আচরণে ফিরে যাবে না।

তিনি আরও বলেন, ভবিষ্যতে দেশ ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি ও দখলবাজিমুক্ত হবে এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবে। নাগরিকদের জানমাল ও ইজ্জত-আব্রুর নিরাপত্তা নিশ্চিত হবে বলেও তিনি প্রত্যাশা করেন।

বিরোধীদলীয় নেতা সরকারি ও বিরোধী দলের প্রতি ঐক্যবদ্ধভাবে গণমানুষের প্রত্যাশা পূরণের আহ্বান জানান। একই সঙ্গে তিনি শহীদদের আত্মত্যাগের জন্য দোয়া করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

তিনি বলেন, রমজানের সিয়াম সাধনা মানুষের মধ্যে তাকওয়া ও আত্মশুদ্ধির গুণাবলি সৃষ্টি করে। ঈদুল ফিতর সেই সাধনার পর মুসলমানদের জীবনে শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসে এবং ধনী-গরিব সবার মধ্যে ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে।

সবশেষে তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান, যেন সবাই ভেদাভেদ ভুলে দয়া, সাম্য, ঐক্য ও ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে একটি হিংসা-বিদ্বেষমুক্ত সমাজ গঠনে এগিয়ে আসে এবং অসহায় মানুষের পাশে দাঁড়ায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মুন্সীগঞ্জে কালবৈশাখি ঝড়ে গাছ উপড়ে পড়লো অটোরিকশার উপর

মুন্সীগঞ্জে কালবৈশাখি ঝড়ে গাছ উপড়ে পড়লো অটোরিকশার উপর

‘দুই সিটির প্রশাসক সরকারের টাকায় নির্বাচনি প্রচারণা চালাচ্ছেন’

‘দুই সিটির প্রশাসক সরকারের টাকায় নির্বাচনি প্রচারণা চালাচ্ছেন’

ডা. শফিকুর রহমানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ডা. শফিকুর রহমানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

দিপু মনির ৩৮ মামলার দুটিতে জামিন

দিপু মনির ৩৮ মামলার দুটিতে জামিন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App