×

সরকার

রেলক্রসিংয়ে নিরাপত্তা জোরদার, আসছে স্বয়ংক্রিয় গেট

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ মার্চ ২০২৬, ০২:১৬ পিএম

রেলক্রসিংয়ে নিরাপত্তা জোরদার, আসছে স্বয়ংক্রিয় গেট

ছবি: সংগৃহীত

কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড রেলক্রসিংয়ে ট্রেন ও বাস সংঘর্ষের ঘটনাস্থল পরিদর্শনে এসে স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ দিয়েছেন বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।

রোববার (২২ মার্চ) দুপুরে ঘটনাস্থল পরিদর্শনকালে তিন্ননি এ কথা বলেছেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান রেলক্রসিংয়ে স্বয়ংক্রিয় ব্যবস্থা চালুর নির্দেশ দিয়েছেন। এ ব্যবস্থার আওতায় ট্রেন আসার আগেই স্বয়ংক্রিয়ভাবে রেলগেট নেমে যাবে, পাশাপাশি গার্ডও থাকবে। যেখানে রেলগেট রয়েছে, সেসব স্থানে পর্যায়ক্রমে আন্ডারপাস বা ফ্লাইওভার নির্মাণের পরিকল্পনাও নেওয়া হয়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট স্টেশন মাস্টার ও গেটম্যানকে ইতোমধ্যে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় রেলওয়ের পক্ষ থেকে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং স্থানীয় প্রশাসনও পৃথক একটি তদন্ত কমিটি করেছে। কারও গাফিলতি প্রমাণিত হলে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

ক্ষতিগ্রস্তদের সহায়তার বিষয়ে তিনি বলেন, নিহতদের দাফন-কাফনের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ২৫ হাজার টাকা করে দেওয়া হবে। আহতদের চিকিৎসা সহায়তায় ১৫ হাজার টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া রেলওয়ের পক্ষ থেকে নিহত প্রত্যেক পরিবারের জন্য এক লাখ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে।

আহতদের চিকিৎসা নিশ্চিত করতে ইতোমধ্যে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, যাদের উন্নত চিকিৎসার প্রয়োজন, তাদের ঢাকায় স্থানান্তরের ব্যবস্থা নেওয়া হবে এবং সার্বক্ষণিকভাবে আহতদের খোঁজখবর রাখা হচ্ছে।

উল্লেখ্য, শনিবার রাত ৩টার দিকে পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায় চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা একটি মেইল ট্রেন যাত্রীবাহী একটি বাসকে ধাক্কা দেয়। এতে বাসটি প্রায় আধা কিলোমিটার দূরে ছিটকে যায়। ভয়াবহ এ দুর্ঘটনায় ১২ জন নিহত এবং অন্তত ২৪ জন আহত হন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আরাফাত রহমান কোকোর জন্মদিন আজ

আরাফাত রহমান কোকোর জন্মদিন আজ

পুলিশের ঊর্ধ্বতন ১০ কর্মকর্তাকে বদলি

পুলিশের ঊর্ধ্বতন ১০ কর্মকর্তাকে বদলি

মধ্যরাতে ছাত্রদল-যুবদল সংঘর্ষ, আহত ১৪

মধ্যরাতে ছাত্রদল-যুবদল সংঘর্ষ, আহত ১৪

ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ১২

ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ১২

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App