×

সরকার

তথ্যমন্ত্রী

জনগণ থেকে বিচ্যুতি মানেই পতনের শঙ্কা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ মার্চ ২০২৬, ১০:১৫ এএম

জনগণ থেকে বিচ্যুতি মানেই পতনের শঙ্কা

ছবি: সংগৃহীত

জনগণ থেকে বিচ্যুতি মানেই পতনের শঙ্কা। এমন সতর্কবার্তা দিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

তিনি বলেন, জনগণকে কেন্দ্র করে রাষ্ট্র পরিচালনার মানসিকতা থেকে সরে গেলে অতীতের মতোই পতনের পরিণতি ডেকে আনতে পারে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় তুরস্কের ইস্তাম্বুলে বাংলাদেশ কনস্যুলেটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইমরানুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

তথ্যমন্ত্রী বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে যারা রাষ্ট্র ও সমাজ পরিচালনার দায়িত্বে রয়েছেন, তাদের ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। বিশেষ করে ২০২৪ সালের ৫ আগস্ট স্বৈরাচার পতনের প্রেক্ষাপট উল্লেখ করে তিনি বলেন, ওই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে দায়িত্বশীলদের সঠিক পথে চলতে হবে এবং ইতিহাসের শিক্ষাকে পথচলার পাথেয় করতে হবে।

এ সময়  উপস্থিত ছিলেন অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান তিনি। এ সময় তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূত এম আমানুল হক, ইস্তাম্বুলে বাংলাদেশের কনসাল জেনারেল মিজানুর রহমানসহ প্রবাসী বাংলাদেশিরা।

এর আগে তুরস্ক সরকারের আমন্ত্রণে ‘ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক কমিউনিকেশন সামিট (স্ট্র্যাটকম) ২০২৬’-এ অংশ নিতে তিনি বৃহস্পতিবার দুপুরে ইস্তাম্বুলে পৌঁছান। ২৭ ও ২৮ মার্চ কনরাড বসফরাস হোটেলে অনুষ্ঠিতব্য এ সম্মেলনে অংশগ্রহণ শেষে আগামী ৩০ মার্চ দেশে ফেরার কথা রয়েছে তার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হালান্ডের সুযোগ নষ্টের পরও হাফটাইমে নরওয়ে এগিয়ে

হালান্ডের সুযোগ নষ্টের পরও হাফটাইমে নরওয়ে এগিয়ে

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় স্বেচ্ছাসেবক লীগ নেতা

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় স্বেচ্ছাসেবক লীগ নেতা

গাইবান্ধায় নদীভাঙনে বিলীন হচ্ছে বাড়িঘর, ১১৮ হেক্টর জমির ফসল নষ্ট

গাইবান্ধায় নদীভাঙনে বিলীন হচ্ছে বাড়িঘর, ১১৮ হেক্টর জমির ফসল নষ্ট

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App