×

সরকার

ঢাকার দুই সিটিতে হামের টিকাদান শুরু, নিয়ন্ত্রণে আশাবাদী সরকার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ০২:২০ পিএম

ঢাকার দুই সিটিতে হামের টিকাদান শুরু, নিয়ন্ত্রণে আশাবাদী সরকার

ছবি: সংগৃহীত

রাজধানীর দুই সিটি করপোরেশন এলাকায় হামের টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। লক্ষ্যমাত্রা অনুযায়ী টিকা প্রদান করা গেলে হামের সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

রোববার (১২ এপ্রিল) সকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সম্মেলন কক্ষে আয়োজিত টিকাদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে হামের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় সরকার টিকাদান কার্যক্রম আরও বিস্তৃত করছে। বিশেষ করে ঢাকার দুই সিটি করপোরেশনে এই কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করা গেলে সংক্রমণ উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

ডেঙ্গু পরিস্থিতি নিয়েও সতর্ক করেন তিনি। বলেন, সামনে ডেঙ্গুর প্রকোপ বাড়ার আশঙ্কা রয়েছে এবং সরকার ইতোমধ্যে এ বিষয়ে প্রস্তুতি গ্রহণ করেছে। তবে ডেঙ্গু প্রতিরোধে জনগণের সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন।

অন্যদিকে রাজধানীর কড়াইল এলাকায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত বলেন, এই জরুরি ক্যাম্পেইন সফল করতে হলে সকল স্তরের মানুষের অংশগ্রহণ প্রয়োজন। তিনি রাজনৈতিক নেতাকর্মীদের ঘরে ঘরে গিয়ে টিকাদান বিষয়ে সচেতনতা তৈরির আহ্বান জানান।

তিনি আরো বলেন, ৫৯ মাস বয়স পর্যন্ত সব শিশুদের টিকার আওতায় আনতে হবে। কেবল নিজের সন্তানের টিকা নিশ্চিত করলেই হবে না, বরং সমাজের অধিকাংশ শিশুকে টিকার আওতায় আনতে পারলেই প্রকৃতভাবে হামের সংক্রমণ প্রতিরোধ করা সম্ভব।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানান, সংক্রমণ ঠেকাতে অন্তত ১০০ জনে ৯৫ জন শিশুকে টিকা দিতে হবে, যাতে সামান্য সংখ্যক শিশু বাদ পড়লেও রোগের বিস্তার না ঘটে।

এর আগে, গত ৫ এপ্রিল থেকে দেশের উচ্চ ঝুঁকিপূর্ণ ১৮ জেলার ৩০টি উপজেলায় জরুরি টিকাদান কর্মসূচি শুরু হয়। রোববার থেকে ঢাকাসহ চারটি সিটি করপোরেশন এলাকায় এই কার্যক্রম চালু হয়েছে। ঢাকার দুই সিটিতে প্রায় ৬ মাস থেকে ৫ বছর বয়সী ১২ লাখ ২০ হাজার শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, ছুটির দিন ব্যতীত প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই টিকাদান কার্যক্রম চলবে। আগামী ২০ এপ্রিল থেকে সারা দেশে একযোগে এই কর্মসূচি শুরু হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘ইসলামী ব্যাংক এখন পুরোপুরি রাজনৈতিক ইস্যু’

‘ইসলামী ব্যাংক এখন পুরোপুরি রাজনৈতিক ইস্যু’

জুনেই ইনু ও হানিফের মামলার রায়

চিফ প্রসিকিউটর জুনেই ইনু ও হানিফের মামলার রায়

আপনারা গুলি করলে আমরা কি বসে থাকবো

বিএসএফকে বিজিবি আপনারা গুলি করলে আমরা কি বসে থাকবো

বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ এখন গ্রহণযোগ্য নাম

সেনাপ্রধান বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ এখন গ্রহণযোগ্য নাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App