×

সরকার

৫ বছরে ২ কোটি ৭৫ লাখ কৃষককে কার্ড দেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ০২:০৪ পিএম

৫ বছরে ২ কোটি ৭৫ লাখ কৃষককে কার্ড দেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর

ছবি: সংগৃহীত

আগামী ৫ বছরে দেশের ২ কোটি ৭৫ লাখ কৃষককে কৃষক কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্র্মাতারেক রহমান। তিনি বলেন, এটি সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির একটি গুরুত্বপূর্ণ অংশ।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী জানান, প্রথম সপ্তাহেই ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করা হয়েছে এবং এতে ইতোমধ্যে ১২ লাখ কৃষক উপকৃত হয়েছেন।

তিনি আরো বলেন, কৃষিনির্ভর এলাকায় কৃষি সংশ্লিষ্ট শিল্পকারখানা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে, যাতে কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পান।

ঢাকা থেকে সড়কপথে সকালে টাঙ্গাইল-এর উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। সেখানে সকাল ১০টায় মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করার কথা রয়েছে।

সরকার কোল্ডস্টোরেজ ও কৃষিপণ্য সংরক্ষণ অবকাঠামো উন্নয়নে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ানোর উদ্যোগ নিচ্ছে বলেও জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার

নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার

অসুস্থ মন্ত্রীকে দেখতে হাসপাতালে যাননি স্বাস্থ্য প্রতিমন্ত্রী

অসুস্থ মন্ত্রীকে দেখতে হাসপাতালে যাননি স্বাস্থ্য প্রতিমন্ত্রী

শিশু নুহা হত্যা: শনাক্ত হয়নি ঘাতক, বিচারের দাবিতে উত্তাল নোয়াখালী

শিশু নুহা হত্যা: শনাক্ত হয়নি ঘাতক, বিচারের দাবিতে উত্তাল নোয়াখালী

বিএনপির মোটরসাইকেল শোডাউনে হামলা, নিহত ২

বিএনপির মোটরসাইকেল শোডাউনে হামলা, নিহত ২

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App