×

সরকার

বিকল্প শ্রমবাজার সম্প্রসারণে কাজ করছে সরকার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ১২:৩৯ পিএম

বিকল্প শ্রমবাজার সম্প্রসারণে কাজ করছে সরকার

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক অস্থিতিশীল পরিস্থিতির প্রেক্ষাপটে বিকল্প শ্রমবাজার সম্প্রসারণে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বিশেষ করে মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত করা এবং ইউরোপসহ বিভিন্ন দেশে নতুন কর্মসংস্থান সুযোগ তৈরিতে সরকার দ্বিপাক্ষিক চুক্তি ও প্রয়োজনীয় কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে।

বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান।

প্রধানমন্ত্রী জানান, শ্রমবাজার সম্প্রসারণের অংশ হিসেবে ইউরোপের সার্বিয়া, গ্রীস, নর্থ মেসিডোনিয়া, রোমানিয়া, পর্তুগাল ও রাশিয়া এবং দক্ষিণ আমেরিকার ব্রাজিলসহ বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া থাইল্যান্ডের সঙ্গেও কর্মী নিয়োগ সংক্রান্ত চুক্তির প্রক্রিয়া চলমান রয়েছে।

তিনি আরো জানান, বিদেশে বাংলাদেশি মিশনের সুপারিশ অনুযায়ী প্রয়োজন অনুযায়ী দেশভিত্তিক স্থানীয় লবিস্ট ও বিশেষজ্ঞ ফার্ম নিয়োগের বিষয়টিও সরকারের বিবেচনায় রয়েছে।

মালয়েশিয়ার শ্রমবাজার প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, বাজারটি পুনরায় চালুর জন্য সরকার নিরলসভাবে কাজ করছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও উপদেষ্টা সম্প্রতি মালয়েশিয়া সফর করেছেন, যা বাংলাদেশি কর্মী পাঠানোর প্রক্রিয়া সহজ করবে বলে আশা করা হচ্ছে।

এছাড়া সমুদ্র সম্পদ ও সুনীল অর্থনীতির টেকসই উন্নয়নে সরকারের পরিকল্পনার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি জানান, মৎস্য, পর্যটন ও পরিবেশ সংরক্ষণে ভারসাম্য রেখে একটি শক্তিশালী প্রাতিষ্ঠানিক কাঠামো গঠনের বিষয়টি ২০২৬-২৭ অর্থবছরে বাস্তবায়নের জন্য বিবেচনায় রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাংলাদেশে বিনিয়োগ-শিল্প সহযোগিতা নিয়ে ব্রামা নেতাদের সঙ্গে চীনা বিনিয়োগ প্রতিনিধির মতবিনিময়

বাংলাদেশে বিনিয়োগ-শিল্প সহযোগিতা নিয়ে ব্রামা নেতাদের সঙ্গে চীনা বিনিয়োগ প্রতিনিধির মতবিনিময়

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিলের খবরে যা বললেন শিক্ষামন্ত্রী

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিলের খবরে যা বললেন শিক্ষামন্ত্রী

ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু

পাবনা ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App