×

সরকার

সন্ত্রাস দমনে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ মে ২০২৬, ০২:৪৮ পিএম

সন্ত্রাস দমনে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি : সংগৃহীত

সন্ত্রাসীদের কোনো অভয়ারণ্য থাকতে দেওয়া হবে না এবং তাদের নির্মূল করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, জঙ্গল সলিমপুরসহ অন্যান্য জায়গায় র‍্যাব ও পুলিশের ওপর যে হামলা হয়েছে সরকার তা খুব গভীরভাবে পর্যবেক্ষণ করছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে যা খুব শিগগিরই দৃশ্যমান হবে। তারা খুবই উদ্ধত আচরণ করেছে এবং দুঃসাহস দেখিয়েছে যা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে।

মঙ্গলবার (২৬ মে) দুপুরে পুলিশ সদর দপ্তরের এনসিকম ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গল সলিমপুরসহ বিভিন্ন স্থানে র‍্যাব ও পুলিশের ওপর হামলার বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে নিয়েছে। এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং শিগগিরই তার ফল দেখা যাবে।

সালাহউদ্দিন আহমদ বলেন, দীর্ঘ ১৭ বছর দেশে আইনের শাসনের ঘাটতি ছিল এবং দুর্বৃত্তায়নের একটি সংস্কৃতি তৈরি হয়েছিল। জঙ্গল সলিমপুরকে একসময় রাষ্ট্রের ভেতরে রাষ্ট্রের মতো অবস্থায় দেখা গেছে, যা এখন আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

আরো পড়ুন : প্রতিপক্ষকে ফাঁসাতে হত্যাকাণ্ড: পুলিশের তদন্তে একে একে বেরিয়ে আসছে প্রকৃত ঘটনা

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সেখানে যৌথ অভিযানে বিপুল অস্ত্র উদ্ধার করে দাগী আসামি গ্রেপ্তার করা হয়েছে। ভবিষ্যতে সেখানে পুলিশ একাডেমি, র‍্যাব একাডেমি, ক্রীড়া কমপ্লেক্সসহ বিভিন্ন স্থাপনা নির্মাণের পরিকল্পনা রয়েছে। একই এলাকায় চট্টগ্রাম জেলা কারাগার স্থাপনের পরিকল্পনাও রয়েছে। তবে সন্ত্রাসীরা পুরোনো অবস্থান ধরে রাখতে চাইছে। গুলো কঠোরভাবে দমন করা হবে।

তিনি বলেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে। সন্ত্রাসীদের কোনো ধরনের আশ্রয়-প্রশ্রয় থাকতে দেওয়া হবে না। মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজদের বিরুদ্ধেও জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে।

সীমান্ত পরিস্থিতি নিয়ে তিনি বলেন, সীমান্তে কোনো সমস্যা হলে ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে সমাধান করা হয়। কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও তা আলোচনার মাধ্যমে সমাধান করা হচ্ছে। এসব বিষয় নিয়ে জাতীয়ভাবে বড় ধরনের উত্তেজনার কোনো পরিস্থিতি তৈরি হয়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৭ অঞ্চলের ওপর দিয়ে ৮০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার আভাস

৭ অঞ্চলের ওপর দিয়ে ৮০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার আভাস

‘আড়ালে-আবডালে দুর্বৃত্ত আছে, অস্বীকার করার সুযোগ নেই’

‘আড়ালে-আবডালে দুর্বৃত্ত আছে, অস্বীকার করার সুযোগ নেই’

ডন থ্রি বিতর্কে চাপে রণবীর সিং

ডন থ্রি বিতর্কে চাপে রণবীর সিং

নবম পে-স্কেল: কার কত বেতন বাড়ছে

নবম পে-স্কেল: কার কত বেতন বাড়ছে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App