×

সরকার

সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০১:৪০ পিএম

সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

ছবি : সংগৃহীত

আগামী আগস্টে সরকারি চাকরিজীবীদের জন্য টানা চার দিনের ছুটি উপভোগের সুযোগ তৈরি হচ্ছে। তবে এই সুবিধা পেতে হলে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ঘোষিত সরকারি ছুটির সঙ্গে একদিনের ঐচ্ছিক ছুটি নিতে হবে।

সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ২৬ আগস্ট (বুধবার) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাধারণ ছুটি থাকবে। তবে চাঁদ দেখার ওপর নির্ভর করে এ তারিখ পরিবর্তিত হতে পারে।

যেভাবে মিলবে টানা চার দিনের ছুটি

২৬ আগস্ট (বুধবার) সরকারি ছুটির পরদিন ২৭ আগস্ট (বৃহস্পতিবার)। এরপর ২৮ ও ২৯ আগস্ট (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি। ফলে ২৭ আগস্ট একদিনের ছুটি নিলেই টানা চার দিনের অবকাশ কাটানোর সুযোগ পাবেন সরকারি চাকরিজীবীরা।

আরো পড়ুন : ৩২ হাজার প্রধান শিক্ষকের নিয়োগ জটিলতার অবসান

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং অধিকাংশ বেসরকারি প্রতিষ্ঠানে সাধারণ ছুটি পালন করা হয়। তবে জরুরি সেবার সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও কর্মীদের ক্ষেত্রে এ ছুটি প্রযোজ্য হবে না।

এর মধ্যে রয়েছে বিদ্যুৎ, পানি ও গ্যাস সরবরাহ, ফায়ার সার্ভিস, টেলিযোগাযোগ ও ইন্টারনেট সেবা, ডাক বিভাগ, হাসপাতাল ও চিকিৎসাসেবা, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহন, জরুরি যানবাহন এবং সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মীরা।

এদিকে ওই সময় ব্যাংক খোলা বা বন্ধ থাকবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ ব্যাংক। আর আদালতের কার্যক্রম পরিচালনার বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সুপ্রিম কোর্ট।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সবাইকে নিয়ে সামনে এগিয়ে যেতে চাই : প্রধানমন্ত্রী

সবাইকে নিয়ে সামনে এগিয়ে যেতে চাই : প্রধানমন্ত্রী

বিএনপির মহাসচিব পদে আলোচনায় এগিয়ে যারা

বিএনপির মহাসচিব পদে আলোচনায় এগিয়ে যারা

একমাত্র ছাত্রদল দ্বারাই সম্ভব : মোনামি

একমাত্র ছাত্রদল দ্বারাই সম্ভব : মোনামি

প্রধানমন্ত্রীর সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা

প্রধানমন্ত্রীর সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App