×

সরকার

কৃষকের ক্ষতি কমাতে কোল্ডস্টোরেজ নির্মাণের পরিকল্পনা সরকারের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০১:২৭ পিএম

কৃষকের ক্ষতি কমাতে কোল্ডস্টোরেজ নির্মাণের পরিকল্পনা সরকারের

ছবি: সংগৃহীত

কৃষিপণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করে কৃষকের ক্ষতি কমাতে ইউনিয়ন পর্যায়ে মিনি কোল্ডস্টোরেজ নির্মাণের পরিকল্পনা করছে সরকার। এসব কোল্ডস্টোরেজ সোলার প্যানেলের মাধ্যমে পরিচালিত হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ।

শনিবার (০৪ জুলাই) চট্টগ্রামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কৃষিমন্ত্রী বলেন, একেক মৌসুমে একেক ধরনের সবজির উৎপাদন বেশি হয়। অতিরিক্ত উৎপাদনের কারণে অনেক সময় বাজারে চাহিদার তুলনায় সরবরাহ বেড়ে যায়, ফলে কৃষকেরা কাঙ্ক্ষিত দাম পান না।

‎তিনি বলেন, একেক মৌসুমে একেক সবজি বেশি উৎপাদন হয়। বেশি উৎপাদনের কারণে চাহিদার বেশি সবজির দাম পাওয়া যায় না। অনেক সময় দেখা যায়, কৃষকের ক্ষেতে টমেটো আছে৷ কিন্তু দাম না পাওয়ায় টমেটো তুলে না। কারণ ক্ষেত থেকে নিয়ে বাজারে নিতে যে খরচ সেটিও পাওয়া যায় না। এতে কৃষকেরা অনেক ক্ষতিগ্রস্ত হন।

এই সমস্যা সমাধানে সরকার ইউনিয়ন পর্যায়ে মিনি কোল্ডস্টোরেজ স্থাপনের পরিকল্পনা নিয়েছে বলে জানান কৃষিমন্ত্রী। তিনি বলেন, প্রধানমন্ত্রীর ধারণা অনুযায়ী এসব কোল্ডস্টোরেজ সোলার প্যানেলের মাধ্যমে পরিচালিত হবে। এর ফলে কৃষকেরা প্রয়োজন অনুযায়ী কৃষিপণ্য সংরক্ষণ করে পরে বাজারজাত করার সুযোগ পাবেন এবং লোকসান কমবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App