×

সরকার

আইনমন্ত্রী

নেতাকর্মীদের এমন সুবিধা দেব না, যাতে সরকারের বদনাম হয়

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০৮:৫০ পিএম

নেতাকর্মীদের এমন সুবিধা দেব না, যাতে সরকারের বদনাম হয়

ছবি : সংগৃহীত

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আমরা (বিএনপি) ক্ষমতায় আছি, নিশ্চয় আমাদের নেতাকর্মীরা সুবিধা পাবেন। তবে এমন  সুবিধা আমরা দেব না, যাতে সরকারের বদনাম হয়।

শুক্রবার (১০ জুলাই) সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, একজন চাঁদাবাজ হাসপাতালে এসে যদি চাঁদাবাজি করে সেটা তার ব্যক্তি লাভ হতে পারে। কিন্তু এই চাঁদাবাজির কারণে যে কালিমা লিপ্ত হবে সেই কালিমার দাগ সরকার নেবে না।

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, অপরাধী যে দলের যত বড়ই নেতা হোক না কেনো তার পরিচয় অপরাধী। কেউ যদি মনে করেন আওয়ামী লীগ লুটপাট করেছে তার খালি জায়গায় আমি নিজেই বসে গেলাম। এ রকম ভুল ধারণা আপনারা করবেন না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গাড়ির নম্বর প্লেট নিয়ে ডিএমপির নতুন নির্দেশনা

গাড়ির নম্বর প্লেট নিয়ে ডিএমপির নতুন নির্দেশনা

পে স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতা, কোন গ্রেডে কত

পে স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতা, কোন গ্রেডে কত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ বাংলাদেশি

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ বাংলাদেশি

১০ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

১০ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App