×

সরকার

স্বরাষ্ট্রমন্ত্রী

মাদক ব্যবসায়ীদের তালিকা করা হচ্ছে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬, ০৯:১১ এএম

মাদক ব্যবসায়ীদের তালিকা করা হচ্ছে

ছবি: সংগৃহীত

নির্মোহভাবে শীর্ষ মাদক কারবারিদের তালিকা প্রস্তুত করা হচ্ছে বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, ‘মাদক ব্যবসায় যারা মূলহোতা তাদের তালিকা টাস্কফোর্স তৈরি করবে। তার ওপর ভিত্তি করে আমরা পরবর্তী কার্যক্রম গ্রহণ করব।’

বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত সাড়ে ১০টায় কক্সবাজার শহরের হিলডাউন সার্কিট হাউজে জেলা প্রশাসন আয়োজিত  ‘মাদক প্রতিরোধ ও আইন-শৃঙ্খলা উন্নয়ন সংক্রান্ত সভা’ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

আরো পড়ুন: সাতসকালেই সড়কে প্রাণ গেল ৬ জনের

কক্সবাজার জেলায় সশস্ত্রবাহিনী, আইনশৃঙ্খলা বাহিনী, জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান নিয়ে মাদক প্রতিরোধে গঠিত বিশেষ টাস্কফোর্সের সমন্বিত সিদ্ধান্তগুলো স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থাপন করেন। 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ইয়াবার কারণে যুবসমাজ মাদকাসক্তির দিকে যাচ্ছে, এটা আমরা লক্ষ্য করছি। মাদকের প্রসার রোধ করা বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার।’

তিনি বলেন, ‘মাদক চোরাচালানে ব্যবহৃত রুটগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর ক্যাম্প স্থাপন করা হবে। সমতলের পাশাপাশি জলপথেও নেভি-কোস্টগার্ডের টহল জোরদার থাকবে। মাদক চোরাচালানে বাহক বা ক্যারিয়ার হিসেবে কাজ করছে তাদেরকেও চিহ্নিত করা হবে।’

সভায় উপস্থিত ছিলেন- কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ, সংরক্ষিত সংসদ সদস্য শামীম আরা স্বপ্না, জেলা প্রশাসক আব্দুল মান্নানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আরো পড়ুন: স্যার, এগুলোকে কি নিয়ে যাবো বাহিরে

এর আগে, ওই দিন সন্ধ্যায় দুই দিনের সরকারি সফরে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান সালাহউদ্দিন আহমদ। 

সফরের দ্বিতীয় দিন শুক্রবার সকালে তিনি কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক) কার্যালয় পরিদর্শন করবেন। পরে কউকের ফ্ল্যাট উন্নয়ন প্রকল্প-১-এর উদ্বোধন করবেন। এরপর কক্সবাজার মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন করে উন্নয়ন কার্যক্রমের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অংশ নেবেন। দুপুরে তিনি হিল ডাউন সার্কিট হাউসে মতবিনিময় শেষে সন্ধ্যায় বিমানযোগে ঢাকার উদ্দেশে রওনা হবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘এক পয়সা বেশি ভাড়া আদায় হলে রুট পারমিট বাতিল’

‘এক পয়সা বেশি ভাড়া আদায় হলে রুট পারমিট বাতিল’

সন্ত্রাসবিরোধী আইনে ইউপি সদস্যসহ ২ জন গ্রেপ্তার

সন্ত্রাসবিরোধী আইনে ইউপি সদস্যসহ ২ জন গ্রেপ্তার

‘ঘুমন্ত’ মাদ্রাসাছাত্রের লাশ ধানখেতে, সন্দেহের তীর বাবার দিকে

‘ঘুমন্ত’ মাদ্রাসাছাত্রের লাশ ধানখেতে, সন্দেহের তীর বাবার দিকে

নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App