×

স্বাস্থ্য

আট ধরনের ওষুধের নিবন্ধন বাতিল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ মে ২০২২, ০৯:২৩ এএম

আট ধরনের ওষুধের নিবন্ধন বাতিল

ঔষধ প্রশাসন অধিদপ্তর

আট ধরনের ওষুধের নিবন্ধন বাতিল করেছে বাংলাদেশ ঔষধ প্রশাসন অধিদপ্তর। যেগুলো মানুষ ও পশুচিকিৎসায় ব্যবহৃত হতো। সোমবার (১৬ মে) ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. ইউসুফ স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ড্রাগ কন্ট্রোল কমিটির ২৫৩তম সভায় এ ওষুধগুলোর নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত হয়েছে। এ অবস্থায় এসব ওষুধ যেসব প্রতিষ্ঠানের অনুকূলে নিবন্ধন দেওয়া হয়েছিল। সেসব প্রতিষ্ঠানের উল্লিখিত পদগুলোর নিবন্ধন বাতিল করার জন্য এবার নির্দেশ দেওয়া হলো।

মানুষের চিকিৎসায় ব্যবহৃত ওষুধগুলো হলো- র‍্যাবেপ্রাজল সোডিয়াম ইন্টেরিক কোটেড পেলেটস ৮.৫% ডব্লিউ/ডব্লিউ পিএইচ গ্রেড ২৩৫.২৯৪ মিলিগ্রাম, ব্রমেলেইন ৫০ এমজি প্লাস টি ১ মিলিগ্রাম ট্যাবলেট ব্রমেলেইন ইউএসপি ৫০ মিলিগ্রাম প্লাস ট্রিপসিন বিপি ১ মিলিগ্রাম, অ্যাস্টাক্সান্থিন আইএনএন ২ মিলিগ্রাম এবং অ্যাস্টাক্সান্থিন আইএনএন ৪ মিলিগ্রাম।

পশুচিকিৎসায় ব্যবহৃত ওষুধগুলো হলো- সেফট্রিয়াক্সন (সোডিয়াম) (ভেট) ইনজেকশন ও সেফট্রিয়াক্সন ০.২৫ জি ইউএসপি/ভায়াল, লেভোফ্লক্সাসিন হেমিহাইড্রেট ১০.২৫ গ্রাম ইকুইভ্যালেন্ট টু লেভোফ্লক্সাসিন ১০ গ্রাম/১০০ সলিউশন (১০%) ওরাল সলিউশন, মহাবিপন্ন শকুন রক্ষার্থে ক্ষতিকর সব ডোজেস ফরমের ভেটেরিনারি ওষুধ কিটোয়োফেন এবং প্রাণিচিকিৎসায় কলিস্টিন জাতীয় ওষুধের সব ডোসেজ ফরম।

এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য বাংলাদেশ ঔষধ শিল্প সমিতি ও সংশ্লিষ্ট নথি শাখাকে নির্দেশনা দেওয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহার, মানতে হবে ৩ শর্ত

সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহার, মানতে হবে ৩ শর্ত

অভিনেত্রী বাঁধনের পাশে জামায়াত

অভিনেত্রী বাঁধনের পাশে জামায়াত

১০৪ বছর বয়সে কারাগারে, মাথায় ১০ বছরের সাজা

১০৪ বছর বয়সে কারাগারে, মাথায় ১০ বছরের সাজা

মার্শাল আর্টের জনক ওস্তাদ জাহাঙ্গীর আলমের জন্মদিন পালন

মার্শাল আর্টের জনক ওস্তাদ জাহাঙ্গীর আলমের জন্মদিন পালন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App