×

স্বাস্থ্য

করোনায় মৃত্যুহীন দিন, কমেছে শনাক্ত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ আগস্ট ২০২২, ০৫:০১ পিএম

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সবশেষ ২৪ ঘণ্টায় দেশে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। এ নিয়ে মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ৩১০ জনই রয়েছে।

শনিবার (১৩ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন আরও ১৪৪ জন। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মোট করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৮ হাজার ৬৪৪ জনে।

শুক্রবার (১২ আগস্ট) করোনায় আক্রান্ত হয়ে মারা যান দুজন। এ ছাড়া একই সময়ে করোনা রোগী শনাক্ত হন ২১৮ জন।

স্বাস্থ্য অধিদফতরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সবশেষ ২৪ ঘণ্টায় সারা দেশে ৩ হাজার ৩৫৫টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৩ হাজার ৩৫৭ জনের নমুনা।

এতে বলা হয়, সবশেষ ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪ দশমিক ২৯ শতাংশ। এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬৯ শতাংশ।

এদিকে সবশেষ এক দিনে করোনা থেকে সেরে উঠেছেন ৪৫৬ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫০ হাজার ৮৪৩ জন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঘুষ না দেওয়ায় ১১ বছরেও এমপিও হয়নি শিক্ষক

ঘুষ না দেওয়ায় ১১ বছরেও এমপিও হয়নি শিক্ষক

শেখ হাসিনার পরিত্যক্ত ভবন থেকে যুবকের মরদেহ উদ্ধার

শেখ হাসিনার পরিত্যক্ত ভবন থেকে যুবকের মরদেহ উদ্ধার

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ: যন্তর মন্তরে মিষ্টি বিতরণ

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ: যন্তর মন্তরে মিষ্টি বিতরণ

ভারতের আন্দোলনরত ছাত্র-তরুণদেরকে অভিনন্দন নাহিদ ইসলামের

ভারতের আন্দোলনরত ছাত্র-তরুণদেরকে অভিনন্দন নাহিদ ইসলামের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App