×

স্বাস্থ্য

হাম ও উপসর্গে মৃত্যু ছাড়ালো ৩০০

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ মে ২০২৬, ০৬:১০ পিএম

হাম ও উপসর্গে মৃত্যু ছাড়ালো ৩০০

ছবি : সংগৃহীত

দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও ১৭ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গে ১৫ জন শিশুর মৃত্যু হয়েছে এবং নিশ্চিত হামে ২ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে দেশে হাম পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে।

গত ৫০ দিনে দেশে হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩১১ জনে। এর মধ্যে হামের উপসর্গে ২৫৯ জনের মৃত্যু হয়েছে এবং নিশ্চিত হামে ৫২ জনের মৃত্যু হয়েছে।

সোমবার (৪ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ ২৪ ঘণ্টার প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। এই হিসাব রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত সময়ের।

প্রতিবেদনে বলা হয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া ১৫ শিশুর মধ্যে ২ জনের মৃত্যু আগের দিনের হলেও পরিসংখ্যানে যুক্ত করা হয়েছে।

মৃত ১৭ শিশুর মধ্যে ১২ জন ঢাকা বিভাগের এবং ৫ জন চট্টগ্রাম বিভাগের বাসিন্দা।

একই সময়ে দেশে ১,৩০২ জন শিশুর মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ৬১৮ জন, চট্টগ্রামে ১৯২ জন, রাজশাহীতে ১৬৮ জন এবং বরিশালে ১৩৩ জন।

এ সময়ে সারা দেশের ৮ বিভাগে ১,০২৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময় ১,০৬১ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে বলেও জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, হামের সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে টিকাদান কার্যক্রম জোরদার করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কঠিন শর্ত ঢাকার

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কঠিন শর্ত ঢাকার

হাজিদের জন্য নতুন নিয়ম করলো সৌদির

হাজিদের জন্য নতুন নিয়ম করলো সৌদির

প্রবাসী বাংলাদেশিদের সতর্ক করল দূতাবাস

প্রবাসী বাংলাদেশিদের সতর্ক করল দূতাবাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App