×

স্বাস্থ্য

হাম উপসর্গে আরো ৪ শিশুর মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৪:১১ পিএম

হাম উপসর্গে আরো ৪ শিশুর মৃত্যু

ছবি : সংগৃহীত

দেশে আজ সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো চার শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে এক হাজার ৭৭ জন শিশু।

বুধবার (১৬ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরো চার শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মোট ৫৬৮ জন শিশুর মৃত্যু হয়েছে। আর হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে আরো ৯৩ জন শিশু। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৬৬১ জন শিশুর ‍মৃত্যু হয়েছে।

এছাড়া ২৪ ঘণ্টায় ১১১ জন শিশু হামে আক্রান্ত হয়েছে। পাশাপাশি হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ৯৬৬ জন। এই সময়ে ৮৭২ জন শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে। পাশাপাশি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৯০৬ জন শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৮৮ হাজার ৮৯৫ জন। আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১০ হাজার ৬৩৪ জন। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৭৩ হাজার ২৭৭ জন রোগী। যাদের মধ্যে ৬৯ হাজার ৬৮৮ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নামাজের ইমামতি রেখে পালানো বহিষ্কৃত বিএনপি গ্রেফতার

নামাজের ইমামতি রেখে পালানো বহিষ্কৃত বিএনপি গ্রেফতার

কিশোরীকে রাতভর সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

কিশোরীকে রাতভর সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

পাবনায় সাত সমকামীসহ ১৬ জনের এইডস শনাক্ত

পাবনায় সাত সমকামীসহ ১৬ জনের এইডস শনাক্ত

পুলিশের অতিরিক্ত এসপিসহ ১২ কর্মকর্তাকে বদলি

পুলিশের অতিরিক্ত এসপিসহ ১২ কর্মকর্তাকে বদলি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App