×

স্বাস্থ্য

হাম উপসর্গে আরো ৯ শিশুর মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০৪:৩৩ পিএম

হাম উপসর্গে আরো ৯ শিশুর মৃত্যু

ছবি : সংগৃহীত

দেশে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৯ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৯৪৫টি শিশু। 

বৃহস্পতিবার (২৫ জুন) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৬০৫টি শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ৯৩টি শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৬৯৮টি শিশু মারা গেছে।

এছাড়া, ২৪ ঘণ্টায় ৫২টি শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ৮৯৩। এই সময়ে ৮৬০টি শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৯০৬টি শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৯৬ হাজার ৬৫৩, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১১ হাজার ৪৪২। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৮০ হাজার ৪৯৭ রোগী, যাদের মধ্যে ৭৬ হাজার ৭৮৮ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাদাম বিক্রির জীবন থেকে স্কুলের আঙিনায় ৮ বছরের হাসান

বাদাম বিক্রির জীবন থেকে স্কুলের আঙিনায় ৮ বছরের হাসান

শ্রমিকদের খোঁজ নিতে কারখানা পরিদর্শনে এমপি ফজলুল হক মিলন

শ্রমিকদের খোঁজ নিতে কারখানা পরিদর্শনে এমপি ফজলুল হক মিলন

পোশাক শ্রমিকদের আন্দোলনে তিন মামলায় কারাগারে ২৬

পোশাক শ্রমিকদের আন্দোলনে তিন মামলায় কারাগারে ২৬

ঘূর্ণিঝড় ‘মুরাসু’ উপকূলে আঘাত হানতে পারে আজ রাতেই

ঘূর্ণিঝড় ‘মুরাসু’ উপকূলে আঘাত হানতে পারে আজ রাতেই

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App