×

স্বাস্থ্য

ডেঙ্গুতে আরো ১ জনের মৃত্যু, ভর্তি ১৯৮

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০৫:৫৪ পিএম

ডেঙ্গুতে আরো ১ জনের মৃত্যু, ভর্তি ১৯৮

ছবি : সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ভর্তি হয়েছে ১৯৮ জন।

বৃহস্পতিবার (২৫ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিটি পুরুষ। এছাড়া ডেঙ্গুতে মোট আক্রান্ত ১৯৮ জনের মধ্যে পুরুষ ১২৬ জন।  

এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেওয়া রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৫১৫ জনে। আর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১৩ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, চলতি বছর মারা যাওয়াদের মধ্যে সবচেয়ে বেশি আটজন মারা গেছেন জুন মাসে। এ ছাড়া, মে মাসে একজন, ফেব্রুয়ারিতে দুইজন এবং জানুয়ারিতে মারা গেছেন দুইজন।

এর আগে, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে মোট আক্রান্ত হয়েছে এক লাখ দুই হাজার ৮৬১ জন এবং ডেঙ্গুতে মোট ৪১৩ জনের মৃত্যু হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জলবায়ু-সহনশীল ঢাকার নকশায় তরুণদের নতুন ভাবনা

জলবায়ু-সহনশীল ঢাকার নকশায় তরুণদের নতুন ভাবনা প্রথম ও দ্বিতীয় চুয়েট, তৃতীয় বুয়েট

লক্ষ্মীপুরে মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে নিহত অভিযুক্ত

লক্ষ্মীপুরে মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে নিহত অভিযুক্ত

চীন-বাংলাদেশের দুই চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই

চীন-বাংলাদেশের দুই চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই

চার মাসে দেশকে আরো এক লাখ কোটি টাকার ঋণের জালে বেঁধেছে সরকার

সংসদে আখতার চার মাসে দেশকে আরো এক লাখ কোটি টাকার ঋণের জালে বেঁধেছে সরকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App