×

স্বাস্থ্য

হাম উপসর্গে আরো ১ শিশুর মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৯:৩২ পিএম

হাম উপসর্গে আরো ১ শিশুর মৃত্যু

ছবি : সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল আটটা থেকে বুধবার সকাল আটটা পর্যন্ত) হামের উপসর্গ নিয়ে আরো এক শিশুর মৃত্যু হয়েছে।  এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ১১৮টি শিশু।

বুধবার (১ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ১ শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৭১৯টি শিশু মারা গেছে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৬২৬টি শিশুর, আর হামে আক্রান্ত হয়ে আরও ৯৩ শিশু প্রাণ হারিয়েছে। 

এছাড়া, ২৪ ঘণ্টায় ১৬৭টি শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ৯৫১। এই সময়ে ৮৮২টি শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৯০৮টি শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ২ হাজার ২৮, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১২ হাজার ১৩২। 

এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৮৫ হাজার ৫০৯ রোগী, যাদের মধ্যে ৮১ হাজার ৮৮২ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে দেশে ফেরানোর চেষ্টা চলছে

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে দেশে ফেরানোর চেষ্টা চলছে

প্রেমের শুরুতে যেসব বিষয়ে সতর্ক থাকবেন

প্রেমের শুরুতে যেসব বিষয়ে সতর্ক থাকবেন

রোনালদো-মদ্রিচদের ম্যাচে একটা টিকিটের দাম ২৬ লাখ টাকা!

রোনালদো-মদ্রিচদের ম্যাচে একটা টিকিটের দাম ২৬ লাখ টাকা!

এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে পৌনে ১৩ লাখ শিক্ষার্থী

এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে পৌনে ১৩ লাখ শিক্ষার্থী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App