×

স্বাস্থ্য

হাম উপসর্গে আরো ৬ শিশুর মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ০৪:০৩ পিএম

হাম উপসর্গে আরো ৬ শিশুর মৃত্যু

ছবি : সংগৃহীত

দেশে হামের প্রাদুর্ভাব কমার কোনো লক্ষণ নেই। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরো ছয় শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫ মার্চ থেকে হাম ও এর উপসর্গে মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে। মৃতদের বেশির ভাগই শিশু। বুধবার (২২ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৩৭ জন। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হাম ধরা পড়েছে ১৩৩ জনের। এ নিয়ে মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ৮৪১ জনে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ পাওয়া গেছে ৯০৪ জনের শরীরে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দিয়েছে মোট ১ লাখ ২০ হাজার ৩৫২ জনের।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৩ হাজার ৭৮ জন। তাঁদের মধ্যে ৯৯ হাজারের বেশি সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

গত প্রায় চার মাস ধরে দেশে প্রতিদিনই হামে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, গত বছরের ডিসেম্বর থেকে চলতি বছরের মে মাস পর্যন্ত ছয় মাসে বাংলাদেশে হাম বা হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন ৪২ হাজার ১৭৪ জন। এই সময়ে বিশ্বের অন্য কোনো দেশে এত রোগী শনাক্ত হয়নি।

ডব্লিউএইচওর সদর দপ্তর জেনেভায় সদস্য দেশগুলো থেকে নিয়মিত পাঠানো প্রাথমিক তথ্য বিশ্লেষণে এ চিত্র উঠে এসেছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, ওই ছয় মাসে বিশ্বের ১৬৫টি দেশে মোট ১ লাখ ৮৬ হাজার মানুষ হাম বা এর উপসর্গে আক্রান্ত হয়েছেন। পরিসংখ্যান বলছে, বর্তমানে সবচেয়ে বড় হাম সংকট দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার কয়েকটি দেশে।

তথ্য বিশ্লেষণে দেখা যায়, ছয় মাসে হাম সংক্রমণের দিক থেকে বাংলাদেশের অবস্থান শীর্ষে। দ্বিতীয় স্থানে রয়েছে ভারত, যেখানে এ সময়ে ২৬ হাজার ৬০৭ জন রোগী শনাক্ত হয়েছেন। যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে রোগীর সংখ্যা ১৪ হাজার ৫২১, যা দেশটিকে তৃতীয় অবস্থানে রেখেছে। শীর্ষ ১০ দেশের তালিকায় এরপর রয়েছে মেক্সিকো (১২ হাজার ৪৯৫), পাকিস্তান (১১ হাজার ৩৭), ক্যামেরুন (৯ হাজার ৬৫৩), কাজাখস্তান (৭ হাজার ৭৩০), গুয়েতেমালা (৬ হাজার ৮৩২), অ্যাঙ্গোলা (৬ হাজার ৮১৫) এবং সুদান (৫ হাজার ৭৬৬)।

চলতি বছরের শুরুতে দেশে শিশুদের মধ্যে হঠাৎ হামের প্রাদুর্ভাব দেখা দেয়। অল্প সময়ের মধ্যেই আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়তে থাকে। তবে স্বাস্থ্য অধিদপ্তর ১৫ মার্চ থেকে নিয়মিত হাম সংক্রমণের তথ্য প্রকাশ করছে। দেশের এই প্রাদুর্ভাবের জন্য টিকাদান কার্যক্রমে অন্তর্বর্তী সরকারের অবহেলাকে দায়ী করছে বর্তমান সরকার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হবিগঞ্জে হত্যাচেষ্টার মামলায় ব্যারিস্টার সুমনের জামিন

হবিগঞ্জে হত্যাচেষ্টার মামলায় ব্যারিস্টার সুমনের জামিন

আপিল বিভাগে বিচারপতি নিয়োগ চেয়ে রাষ্ট্রপতিকে শিশির মনিরের চিঠি

আপিল বিভাগে বিচারপতি নিয়োগ চেয়ে রাষ্ট্রপতিকে শিশির মনিরের চিঠি

অবশেষে অনশন ভাঙার আভাস সোনম ওয়াংচুকের

অবশেষে অনশন ভাঙার আভাস সোনম ওয়াংচুকের

রাজধানীতে হঠাৎ বৃষ্টি, দুর্ভোগে পথচারী ও ফুটপাতের ব্যবসায়ীদের

রাজধানীতে হঠাৎ বৃষ্টি, দুর্ভোগে পথচারী ও ফুটপাতের ব্যবসায়ীদের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App