×

স্বাস্থ্য

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৩ পিএম

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

ছবি: সংগৃহীত

দেশে দিনদিন বাড়ছে হামের প্রাদুর্ভাব। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সারা দেশে আরও সাতজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বুধবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকাতেই ৩ জন মারা গেছেন। এ সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ১৬৫ জন রোগী এসেছে।

বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৪৫০ জন, রাজশাহীতে ২৮, সিলেটে ১৫৩, চট্টগ্রামে ২৬২, বরিশালে ১১৬, ময়মনসিংহে ৮২, খুলনায় ৮৯ এবং রংপুরে ১৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরো পড়ুন: বোর্ড চ্যালেঞ্জেও ফেল, শিক্ষার্থীর আত্মহত্যা

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৪৮ হাজার ৫০৫ জন রোগী ভর্তি হয়েছে। তাদের মধ্যে ১ লাখ ৪২ হাজার ৮৮৮ জন চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছে।

গত ১৫ মার্চ থেকে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬৮ হাজার ৭৬৫ জনে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৯৩৩ জন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জুয়ার আসরে ব্যস্ত যুবদল নেতা-বিজিবি সদস্য, আটক ৮

জুয়ার আসরে ব্যস্ত যুবদল নেতা-বিজিবি সদস্য, আটক ৮

ভারতে আটক ও সাজাভোগ শেষে দেশে ফিরল ৪৭ নারী-পুরষ

ভারতে আটক ও সাজাভোগ শেষে দেশে ফিরল ৪৭ নারী-পুরষ

বাবার মৃত্যুর খবরে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় ছেলে নিহত, পাশাপাশি দাফন

বাবার মৃত্যুর খবরে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় ছেলে নিহত, পাশাপাশি দাফন

মাদক চোরাচালান ঠেকাতে টার্মিনালে বসবে স্ক্যানার

স্বরাষ্ট্রমন্ত্রী মাদক চোরাচালান ঠেকাতে টার্মিনালে বসবে স্ক্যানার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App