×

খুলনা

বোর্ড চ্যালেঞ্জেও ফেল, শিক্ষার্থীর আত্মহত্যা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৭ পিএম

বোর্ড চ্যালেঞ্জেও ফেল, শিক্ষার্থীর আত্মহত্যা

ছবি: সংগৃহীত

মাগুরায় এসএসসি পরীক্ষায় ইংরেজিতে অকৃতকার্য হওয়ার পর খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করেও ফল পরিবর্তন না হওয়ায় ফাহমিদা (১৬) নামের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার বাহারবাগ গ্রামে এ ঘটনা ঘটে। 

ফাহমিদা ওই গ্রামের ইলিয়াস হোসেনের মেয়ে এবং বাহারবাগ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।

আরো পড়ুন: ছাত্রদল নেতার বাসায় মিলল বিপুল বিদেশি মদ, গ্রেপ্তার ২

স্থানীয় সূত্রে জানা গেছে, চলতি বছরের এসএসসি পরীক্ষায় ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রে মোট ৬৪ নম্বর পেয়েও অকৃতকার্য হয় ফাহমিদা। ফল নিয়ে অসন্তুষ্ট হয়ে পরে খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করে সে। তবে পুনর্নিরীক্ষণের পরও ইংরেজিতে ফল পরিবর্তন না হওয়ায় মানসিকভাবে ভেঙে পড়ে শিক্ষার্থীটি। একপর্যায়ে নিজ বাড়িতে অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন বলেন, ‘সদর উপজেলার বাহারবাগ গ্রামে এক শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে শুনেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তিন দাবিতে বরিশালে ব্যাটারিচালিত রিকশা শ্রমিকদের সমাবেশ

তিন দাবিতে বরিশালে ব্যাটারিচালিত রিকশা শ্রমিকদের সমাবেশ

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

তরুণদের নতুন তামাকপণ্যের উদ্বেগজনক ব্যবহার, উদ্যোগের জোর সুপারিশ

তরুণদের নতুন তামাকপণ্যের উদ্বেগজনক ব্যবহার, উদ্যোগের জোর সুপারিশ

ফের সুইমিং পুলে পরীমনি, নতুন ছবিতে ফের চর্চা

ফের সুইমিং পুলে পরীমনি, নতুন ছবিতে ফের চর্চা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App