×

স্বাস্থ্য

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরো ছয়জনের মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৭ পিএম

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরো ছয়জনের মৃত্যু

ছবি: সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৯২ জন।

বৃহষ্পতিবার (১০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে ঢাকা বিভাগে ৫৫৯ জন, ময়মনসিংহ বিভাগে ৮০ জন, চট্টগ্রাম বিভাগে ২০২ জন, খুলনা বিভাগে ২৮৪ জন, বরিশাল বিভাগে ১৭৮ জন, রংপুর বিভাগে ৫৪ জন, রাজশাহী বিভাগে ১২২ জন এবং সিলেট বিভাগে ১৩ জন রয়েছেন।

আরো পড়ুন: ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

এ বছরের ১০ সেপ্টম্বর পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৮ হাজার ৪৩০ জন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। চলতি বছরে ডেঙ্গুতে মোট ১৩৯ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘন্টায় হাসপাতাল থেকে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৩০৪ জন। চলতি বছরে এ যাবত মোট ৪৪ হাজার ৮৫৭ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন।

২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ দুই হাজার ৮৬১ জন এবং ডেঙ্গুতে মোট ৪১৩ জনের মৃত্যু হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আকামার মেয়াদ শেষ হলেও প্রবাসীরা সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন

আকামার মেয়াদ শেষ হলেও প্রবাসীরা সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন

অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রী

অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রী

মিথ্যা মামলায় শাস্তি, নারীর কারাদণ্ড-জরিমানা

মিথ্যা মামলায় শাস্তি, নারীর কারাদণ্ড-জরিমানা

নতুন কার্যনির্বাহী পরিষদের সভাপতি রনি, সম্পাদক মামুন

মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের নেটওয়ার্ক সংযোগ নতুন কার্যনির্বাহী পরিষদের সভাপতি রনি, সম্পাদক মামুন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App