হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে মৃত্যু ছাড়ালো ১১০০
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ পিএম
ফাইল ছবি
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ১০১ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৩ জনের মৃত্যু হলো। সব মিলিয়ে হাম ও এর উপসর্গজনিত কারণে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১ হাজার ১০৪ জনে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৫ জনের মধ্যে ৩ জনই ঢাকা বিভাগের। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ৩৩৯ জন রোগী।
আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন বিভাগে নতুন রোগী ভর্তির সংখ্যা:
ঢাকা বিভাগ: ৫১৬ জন
চট্টগ্রাম বিভাগ: ২৭৯ জন
সিলেট বিভাগ: ২০৬ জন
বরিশাল বিভাগ: ১০৭ জন
খুলনা বিভাগ: ৮৯ জন
ময়মনসিংহ বিভাগ: ৮৬ জন
রাজশাহী বিভাগ: ২৯ জন
রংপুর বিভাগ: ২৭ জন
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে শুরু করে এ পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৬৮ হাজার ৬৫৫ জন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়ে ১ লাখ ৬১ হাজার ৭৯৮ জন হাসপাতাল ছেড়েছেন।
গত ১৫ মার্চ থেকে দেশজুড়ে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১ লাখ ৯০ হাজার ৫৫০ জনে। এর মধ্যে ল্যাব টেস্টের মাধ্যমে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২১ হাজার ৩৯২ জন।
