×

স্বাস্থ্য

ডেঙ্গুতে আরো ৬ জনের মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ পিএম

ডেঙ্গুতে আরো ৬ জনের মৃত্যু

ছবি: সংগৃহীত

দেশজুড়ে দিন দিন বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। এ সময় গত ২৪ ঘণ্টায় এ রোগে আক্রান্ত হয়ে আরো ৬ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৪৮ জন।

বুধবার (৩০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়। এদিকে, চলতি বছর মশাবাহিত এ রোগটিতে এখন পর্যন্ত মোট ২৪৫ জনের  মৃত্যু হয়েছে।

এতে বলা হয়, গত একদিনে ডেঙ্গু নিয়ে নতুন করে ১ হাজার ৯৪৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর দেশে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৭৯ হাজার ৬২০ জন।

আরো পড়ুন: জামিন পেলেন এমপি নজরুলের প্রথম স্ত্রী

স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে ২১২ জন, চট্টগ্রাম বিভাগে ৩৪৩, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩২০, ঢাকা উত্তর সিটি করপোরেশন ১৮৯, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ২১০, খুলনা বিভাগে ২৪৮, ময়মনসিংহ বিভাগে ১‌১০ জন, রাজশাহী বিভাগে ২১১ জন, রংপুর বিভাগে ৯৯ এবং সিলেট বিভাগে ১৪ জন রয়েছেন।

চলতি বছরে এ যাবৎ মোট ৭৩ হাজার ৮৯০ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। গত ২৪ ঘণ্টায় ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৮৮২ জন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাড়ল তেলের দাম

বাড়ল তেলের দাম

হাদির নাম মুছে আগের নামেই ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’

হাদির নাম মুছে আগের নামেই ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’

সচিবদের জরুরি ২৩ নির্দেশনা

সচিবদের জরুরি ২৩ নির্দেশনা

কিশোরগঞ্জ গণপূর্তের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে অভিযোগ, ‘তদন্তে মেলেনি সত্যতা’

কিশোরগঞ্জ গণপূর্তের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে অভিযোগ, ‘তদন্তে মেলেনি সত্যতা’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App