×

আইন-বিচার

জামিন পেলেন এমপি নজরুলের প্রথম স্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পিএম

জামিন পেলেন এমপি নজরুলের প্রথম স্ত্রী

ছবি: সংগৃহীত

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের মরদেহ উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় জামিন পেয়েছেন তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম।

বুধবার (৩০ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ তার জামিন মঞ্জুর করে আদেশ দেন। তবে এমপি গাজী নজরুল ইসলামের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

এর আগে, গাজী নজরুল ইসলামের সঙ্গে আপস করেন মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ। আদালতে হাজির হয়ে হলফনামার মাধ্যমে আসামিদের জামিনে অনাপত্তির কথা জানান তিনি।

আসামিপক্ষের আইনজীবী মাহবুবুর রহমান জানান, গাজী নজরুল ইসলাম ও মাকছুদা ইসলামের আপসের শর্তে জামিন চাওয়া হয়েছিল। তারা ঘটনার সঙ্গে জড়িত নন। ইতোমধ্যে বাদীপক্ষের সঙ্গে আপস-মীমাংসা হয়েছে।

বাদীও আদালতকে জানিয়েছেন, দুই আসামি জামিন পেলে তার কোনো আপত্তি নেই।

আরো পড়ুন: মরিয়মের পরিবারের সঙ্গে এমপি নজরুলের আপস

শুনানি শেষে আদালত এমপি নজরুল ইসলামের জামিন আবেদন নামঞ্জুর করলেও তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলামকে জামিন দেন।

এই মামলায় গত ২১ সেপ্টেম্বর গাজী নজরুল ইসলামের চার দিন এবং তার স্ত্রী মাকছুদা ইসলামের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এরপর গত ২৪ সেপ্টেম্বর গাজী নজরুল ইসলামের আরও চার দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। দুই দফায় আট দিনের রিমান্ড শেষে গত ২৮ সেপ্টেম্বর তাকে কারাগারে পাঠানো হয়।

এর আগে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে দণ্ডবিধির ৩০৬ ধারায় গাজী নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম ও বাদীর শ্যালক মো. ওবায়দুর রহমানের বিরুদ্ধে মামলা করেন নিহত মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ।

এ মামলায় মাকছুদা ইসলামকে এক দিনের রিমান্ড শেষে গত ২২ সেপ্টেম্বর কারাগারে পাঠানো হয়। অপর আসামি ওবায়দুর রহমানকে গত ২৩ সেপ্টেম্বর গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হাদির নাম মুছে আগের নামেই ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’

হাদির নাম মুছে আগের নামেই ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’

সচিবদের জরুরি ২৩ নির্দেশনা

সচিবদের জরুরি ২৩ নির্দেশনা

কিশোরগঞ্জ গণপূর্তের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে অভিযোগ, ‘তদন্তে মেলেনি সত্যতা’

কিশোরগঞ্জ গণপূর্তের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে অভিযোগ, ‘তদন্তে মেলেনি সত্যতা’

নিখোঁজ দুই মাদ্রাসা শিক্ষার্থীর সন্ধান মিলল আবাসিক হোটেলে

নিখোঁজ দুই মাদ্রাসা শিক্ষার্থীর সন্ধান মিলল আবাসিক হোটেলে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App