×

স্বাস্থ্য

দেশে ৩৫ শতাংশ মানুষের অন্ধত্ব কমেছে: স্বাস্থ্যমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ অক্টোবর ২০২১, ০৯:২৯ এএম

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, কমিউনিটি আই কেয়ার সেন্টারের সেবার মাধ্যমে অনেক মানুষ চিরতরে অন্ধত্ব হয়ে যাওয়া থেকে মুক্তি পাচ্ছে। চক্ষু সেবায় প্রতিটি বিভাগের হাসপাতালকে আধুনিকায়ন করা হয়েছে। ফলে দেশে শতকরা ৩৫ ভাগ মানুষের অন্ধত্ব কমেছে। চোখের ছানি কমেছে প্রায় ১৮ শতাংশ। চক্ষুসেবার জন্য বাজেটও অনেক বাড়ানো হয়েছে। প্রয়োজন হলে আরো বাজেট বাড়ানো হবে। গতকাল বৃহস্পতিবার দুপুরে বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে আয়োজিত অনলাইন সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, চোখের বিভিন্ন ধরনের অসুখ থেকে আমরা কীভাবে রক্ষা পেতে পারি, তা লক্ষ্য রাখতে হবে। ভালো ও সুষম খাবার খাওয়া, ভিটামিন ই-সহ অন্যান্য ভিটামিন দরকার, দীর্ঘক্ষণ মোবাইল এবং ল্যাপটপ ব্যবহার চোখের ক্ষতি করে, এসব বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা, বছরে একবার অন্তত চোখ পরীক্ষা করা দরকার। সুস্থতার জন্য চোখকে অবশ্যই গুরুত্ব দিতে হবে।

তিনি আরো বলেন, আমাদের চোখের অসুখগুলো কেন হয়, সেগুলো জানতে হবে। যেমন- ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, খাদ্য ও ভিটামিনের অভাবে চোখের রোগ হয়, সময়মতো চিকিৎসা না নেয়া এবং অসচেতনতাও চোখের রোগ হওয়ার আরেকটি কারণ। এই বিষয়গুলো আমাদের দেশের জনগণকে জানিয়ে দিতে হবে। তাহলেই অনেকে অন্ধত্ববরণ করা থেকে বেঁচে যাবেন। জাহিদ মালেক বলেন, আমাদের জেলা এবং উপজেলায় কমিউনিটি ভিশন সেন্টার কাজ করছে, আমরা চাচ্ছি এই সেবা সারা বাংলাদেশে ছড়িয়ে যাক। দেশের সব জায়গায় ভিশন আই কেয়ার সেন্টার হোক। আমরা সেই উদ্দেশ্যেই কাজ করে যাচ্ছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট

মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট

শেখ হাসিনার ইস্যুতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর দিল্লি সফর

শেখ হাসিনার ইস্যুতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর দিল্লি সফর

১২ ঘণ্টার প্যারোলে কারামুক্ত দীপু মনি

১২ ঘণ্টার প্যারোলে কারামুক্ত দীপু মনি

ফখরুল-অলি মুখোমুখি, সংসদে সংখ্যার লড়াইয়ে এগিয়ে কে

৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন আজ ফখরুল-অলি মুখোমুখি, সংসদে সংখ্যার লড়াইয়ে এগিয়ে কে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App